NBS বাংলা | ২৪/৭ সর্বশেষ সংবাদ ও আপডেট | অন্যান্য খবর — 16 November 2026, 6:37 PM
মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, পৌঁছাল আরও এক রণতরী

মার্কিন রণতরী ‘ইউএসএস রুজভেল্ট’ মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যম অ্যাক্সিওস এবং চ্যানেল ১২-এর প্রতিবেদক বারাক রাভিদ এ তথ্য জানিয়েছেন।
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ সাত মাস পেরিয়ে যাওয়ার প্রেক্ষাপটে রণতরীটির এই আগমন ঘটলো। এর ফলে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর উপস্থিতি আরও জোরালো হয়েছে। বর্তমানে সেখানে ২০ হাজারের বেশি নাবিক ও মেরিন সেনার পাশাপাশি শত শত যুদ্ধবিমান মোতায়েন রয়েছে।
এর আগে, ২০০৩ সালের পর প্রথমবারের মতো গত এপ্রিলে মধ্যপ্রাচ্যে তিনটি বিমানবাহী রণতরী মোতায়েন করেছিল মার্কিন নৌবাহিনী।
বর্তমানে ওই অঞ্চলে রণতরী ‘ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ’ এবং ‘ইউএসএস জর্জ ওয়াশিংটন’-এর পাশাপাশি উভচর রণতরী দল ‘ইউএসএস বক্সার’ অবস্থান করছে। দীর্ঘ সময় ধরে মোতায়েন থাকা রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-কে অব্যাহতি দিতে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে ‘ইউএসএস জর্জ ওয়াশিংটন’-কে মধ্যপ্রাচ্যে সরিয়ে আনা হয়েছিল।
সাব এডিটর, NBS বাংলা | ২৪/৭ সর্বশেষ সংবাদ ও আপডেট | অন্যান্য খবর




