ঢাকা, সোমবার, মে ২৫, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
Logo
logo

ফুটবল খেলতে গিয়ে আঘাত পেয়ে হাসপাতালে মিরাজ


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৭ মার্চ, ২০২৩, ০৪:০৩ পিএম

ফুটবল খেলতে গিয়ে আঘাত পেয়ে হাসপাতালে মিরাজ

 ফুটবল খেলতে গিয়ে আঘাত পেয়ে হাসপাতালে মিরাজ

 সিলেটে অনুশীলনে গা গরমের জন্য ফুটবল খেলতে গিয়ে আঘাত পেয়েছেন বাংলাদেশ দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। শুক্রবার সকালে অনুশীলনের আগে দুই ভাগে ভাগ হয়ে ফুটবল খেলছিলেন ক্রিকেটাররা। এই সময় পেসার হাসান মাহমুদের নেওয়া শট মুখে এসে লাগে মিরাজের।

বল মুখে লাগার সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন মিরাজ। বাংলাদেশ দলের ফিজিও বাইজিদুল ইসলাম এসে কিছুক্ষণ পর্যবেক্ষণ করেন। এরপর সিটি স্ক্যান করানোর জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় মিরাজকে। তবে সিটি স্ক্যানের রিপোর্টে খারাপ কিছু আসেনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ওর চোখে ফুটবল লেগেছে। আমরা ওর সিটি স্ক্যান করেছি। রিপোর্ট ভালো এসেছে। চোখের ডাক্তার দেখানো হয়েছে। চোখে রক্ত জমে আছে। তবে রিপোর্ট পাওয়ার পরই বোঝা যাবে ওর পরিস্থিতি।

এনবিএস/ওডে/সি