এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০১ ডিসেম্বর, ২০২৫, ১০:১২ পিএম

দেশজুড়ে উত্তেজনার মধ্যে কেন্দ্রীয় সরকার বারবার ইঙ্গিত দিচ্ছে—কেপিতে প্রেসিডেন্ট রুল জারি করা হতে পারে। এমনটাই জানিয়েছেন পাকিস্তানের জুনিয়র আইন ও বিচারমন্ত্রী ব্যারিস্টার আকিল মালিক।
এদিকে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আদিয়ালা কারাগারে জীবিত আছেন কি না—এ নিয়ে তৈরি হয়েছে চরম ধোঁয়াশা। টানা চার সপ্তাহ ধরে তাঁর সঙ্গে পরিবারের কাউকে দেখা করতে দেওয়া হয়নি।
এক পরিবারের সদস্য অভিযোগ করেছেন,
"বাবাকে ডেথ সেলে বন্দি রেখে নির্যাতন করা হচ্ছে, ৪ সপ্তাহ ধরে কোনো খবর নেই। সরকার তাঁর জীবিত থাকার প্রমাণ দিক।"
এই পরিস্থিতিতে কেপির মুখ্যমন্ত্রী সুহেল আফ্রিদি নিজেই কারাগারে যান ইমরানের সঙ্গে দেখা করার জন্য। কিন্তু তাঁকেও দেখার অনুমতি দেওয়া হয়নি। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী এরপর পরিবারের সঙ্গে কারাগারের সামনে অবস্থান ও বিক্ষোভে বসেন, যা কেন্দ্রীয় সরকারকে আরও উত্তেজিত করেছে।
সংবাদে বলা হচ্ছে, মুখ্যমন্ত্রী রাস্তা ঘাট অবরোধ করে প্রদেশকে দেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা করছেন। এ কারণে সরকার প্রেসিডেন্টের শাসন জারির সাংবিধানিক ব্যবস্থা সক্রিয় করার বিষয়টি ‘গুরুত্বসহকারে’ বিবেচনা করছে।
তবে সাধারণ মানুষ এই খবরে ক্ষুব্ধ। অনেকে বলছেন,
"প্রেসিডেন্ট রুল জারি হলে সরকারকে চরম মূল্য দিতে হবে।"
পাকিস্তানের রাজনীতিতে পরিস্থিতি এখন আরও জটিল, আরও অনিশ্চিত।