NBS বাংলা | ২৪/৭ সর্বশেষ সংবাদ ও আপডেট | অন্যান্য খবর — 16 November 2026, 4:48 PM
ঘোড়াঘাটে বিজিবি-পুলিশের যৌথ অভিযানে ৮৫ লাখ টাকার প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধার, একজন আটক

হিলি (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও থানা পুলিশের যৌথ অভিযানে ১৩০ কেজি ওজনের কষ্টিপাথর, বেলেপাথর ও শিবলিঙ্গের খ-াংশ উদ্ধার করা হয়েছে। এসব প্রত্নতাত্ত্বিক নিদর্শনের আনুমানিক সিজার মূল্য ৮৫ লাখ টাকা। এ ঘটনায় মো. মোমিন ইসলাম (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।
সোমবার (১৬ নভেম্বর) ভোরে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ সংলগ্ন পীরগঞ্জ-ঘোড়াঘাট সীমান্ত এলাকার ছত্রা বাজারের পাশে জনবিচ্ছিন্ন একটি টিনের ঘরে অভিযান চালিয়ে এসব নিদর্শন উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, বিশ্বস্ত স্থানীয় সূত্রে ওই ঘরে কষ্টিপাথরের মূর্তি ও বেলেপাথরের নিদর্শন মজুত রাখার তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধিনায়কের নেতৃত্বে ব্যাটালিয়ন সদর থেকে ৩০ সদস্যের একটি দল, যার মধ্যে দুজন নারী সৈনিক ছিলেন, ঘোড়াঘাট থানা পুলিশের একটি দলের সঙ্গে যৌথ অভিযান পরিচালনা করে।
অভিযানে ৯০ কেজি ওজনের একটি বেলেপাথরের শিলাখ-, ২০ কেজি ওজনের একটি কষ্টিপাথরের খ-াংশ এবং ২০ কেজি ওজনের একটি শিবলিঙ্গের খণ্ডাশ উদ্ধার করা হয়। উদ্ধার করা নিদর্শনগুলোর মোট ওজন ১৩০ কেজি। বিজিবির হিসাবে এগুলোর সিজার মূল্য ৮৫ লাখ টাকা।
আটক মো. মোমিন ইসলাম রংপুরের পীরগঞ্জ উপজেলার কাংগুরপাড়া গ্রামের মৃত আব্দুর রইস উদ্দিনের ছেলে। তার বয়স ৪৪ বছর।
বিজিবি আরও জানায়, আটক ব্যক্তির মেডিকেল সনদ সংগ্রহের পর তাকে পীরগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। উদ্ধার করা নিদর্শনগুলোর প্রতœতাত্ত্বিক সত্যতা যাচাইয়ের জন্য নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর বৌদ্ধবিহারে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
সাব এডিটর, NBS বাংলা | ২৪/৭ সর্বশেষ সংবাদ ও আপডেট | অন্যান্য খবর

