মওলানা ভাসানী ছিলেন সাম্রাজ্যবাদ বিরোধী ও পাকিস্তানী উপনিবেশী শাসন বিরোধী সংগ্রামের অগ্রনায়ক: নুর আহমদ বকুল

Published: Updated: 3 views
মওলানা ভাসানী ছিলেন সাম্রাজ্যবাদ বিরোধী ও পাকিস্তানী উপনিবেশী শাসন বিরোধী সংগ্রামের অগ্রনায়ক: নুর আহমদ বকুল
Share:

মওলানা ভাসানী বাংলাদেশ সহ বিশ্বের নিপিড়ীত মজলুম মানুষের লড়াইয়ের পথ প্রদর্শক হিসেবে বেচেঁ থাকবেন। অতি সাধারণ দরিদ্র পরিবার থেকে উঠে আসা একজন স্বশিক্ষিত মানুষ যিনি কৃষিজীবি দরিদ্র জনগণের জীবন সংগ্রামের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেছিলেন মানবিক মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার জন্য। আসামে লাইন প্রথার বিরুদ্ধে সংগ্রাম, পাকিস্তান আন্দোলন থেকে শুরু করে পরবর্তী পাকিস্তানী উপনিবেশ বিরোধী সংগ্রাম, সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রাম, সমাজতন্ত্রের প্রতি বিশ্বাস মওলানা ভাসানীকে একজন আপোষহীন লাল মওলানা তে রুপান্তরিত করে। 

তিনি বলেন, পাকিস্তানী শাসক গোষ্ঠীর বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের জনগণের স্বায়ত্বশাসন ও সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ে তিনি ছিলেন অগ্রনায়ক। ধর্ম বিশ্বাসী মওলানা হলেও অসাম্প্রদায়িকতা, ন্যায্যতা সমতার পথ থেকে কখনও বিচ্যুত হননি। ভাষা সংস্কৃতির স্বাধীকার রক্ষায় ছিলেন সোচ্চার। সকল অন্যায় বিরুদ্ধে ‘বিদ্রোহ ন্যায় সঙ্গত’  এই মহান বাণী বাস্তবয়নের রূপকার ছিলেন তিনি। মওলানা ভাসানী এদেশের কৃষক সমাজের মুখের ভাষা যোগানোর প্রতিনিধি ছিলেন। লক্ষ লক্ষ কৃষক সংগঠিত করে কৃষকের দাবি নিয়ে হাট হরতাল করে আন্দোলনের নতুন পথ রচনা করেছিলেন।

আয়ুব স্বৈরশাসকের বিরুদ্ধে ঘেরাও আন্দোলনের জনক ছিলেন তিনি। ‘লাটভবন’ ঘেরাও কর্মসূচি পাকিস্তানী শাসকের ভিত্তি কাপিয়ে দিয়েছিলো। মুক্তিযুদ্ধের সংগ্রামের সোপান তৈরী করেছিলেন মওলানা ভাসানী শ্রমিক কৃষকসহ আপামর জনগনকে নিয়ে। মুক্তিযুদ্ধকালীন উপদেষ্টা পরিষদে তিনি নেতৃত্ব দিয়েছেন।

বাংলাদেশে বর্তমান রাজনৈতিক ক্রান্তি কালে মওলানা ভাসানী কাছ থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন, সাম্রাজ্যবাদ- মৌলবাদ বিরোধী সংগ্রামে ভাসানী এখনও প্রাসঙ্গিক। মজলুম জনগণের স্বার্থের লড়াইয়ে কৃষক শ্রমিককে সংগঠিত করার সংগ্রামের পথ মওলানা ভাসানীর কাছ থেকে শিখতে হবে। 

মওলানা ভাসানীর মৃত্যুর ৫০ বছর পূর্তিতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জননেতা নুর আহমদ বকুল উপরোক্ত বক্তব্য রাখেন। ঢাকায় তোপখানা রোডস্থ শহীদ রাসেল আহমেদ খান স্মৃতি ভবনে পার্টির সাধারণ সম্পাদক নুর আহমদ বকুলের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন বিশেষ অতিথি ইতিহাসবিদ অধ্যাপক মেজবাহ কামাল বলেন, মওলানা ভাসানী ছাড়া আয়ুব স্বৈরশাসকের পতন সম্ভব ছিলনা। ঊনসত্তুরের গণঅভ্যুত্থানের মহাকাব্য রচিত হয়েছিলো মওলানা ভাসানীর নেতৃত্বে। আলোচনা সভাটি পরিচালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ পার্টির আহবায়ক কিশোর রায়, আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা আবুল হোসাইন, কবিতা পাঠ করে শোনান কেন্দ্রীয় নেতা মোস্তফা আলমগীর রতন।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা সাদাকাত হোসেন খান বাবুল, গোলাম নওজব পাওয়ার চৌধুরী, তৌহিদুর রহমানের নেতৃত্বে মাজারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। টাঙ্গাইল জেলা কমিটির নেতা পাওয়ার চৌধুরী নেতৃত্বে মাল্য দান করা হয়।  

সংবাদ বিজ্ঞপ্তি
সংবাদ বিজ্ঞপ্তি

কন্ট্রিবিউটর, NBS বাংলা | ২৪/৭ সর্বশেষ সংবাদ ও আপডেট | অন্যান্য খবর

Related News