NBS Bangla — ২৫ নভেম্বর ২০২৬, ৬:১০ পিএম
খুলনায় অস্ত্র, গুলি ও মাদকসহ শীর্ষ সন্ত্রাসী সেজান গ্রেপ্তার
খুলনা নগরীর টুটপাড়া এলাকা থেকে অস্ত্র, গুলি ও মাদকদ্রব্যসহ শীর্ষ সন্ত্রাসী সেজানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে বিশেষ অভিযানে তাঁদের আটক করা হয়…

খুলনা নগরীর টুটপাড়া এলাকা থেকে অস্ত্র, গুলি ও মাদকদ্রব্যসহ শীর্ষ সন্ত্রাসী সেজানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে বিশেষ অভিযানে তাঁদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন টুটপাড়া এলাকার বাসিন্দা সেজান, সত্তার ও নয়ন।
গোপন সংবাদের ভিত্তিতে খুলনা সদর থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় তাঁদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, শটগানের চার রাউন্ড গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
খুলনা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান জানান, সেজান খুলনার একটি শীর্ষ সন্ত্রাসী বাহিনীর প্রধানের একান্ত সহযোগী। তাঁর বিরুদ্ধে থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সম্পর্কিত সংবাদ

ফকিরহাটে ১১ অতিথি পাখি উদ্ধার, অবমুক্ত
বাগেরহাটের ফকিরহাটের ফলতিতা বাজার থেকে বিক্রির সময় ১১টি অতিথি পাখি উদ্ধার করেছে বন বিভাগের যৌথ অভিযানিক দল। …

সুন্দরবনে শকুন সংরক্ষণে ১০ দেশের সভা, দেশে শকুন ২৪৮টি
বাংলাদেশে শকুনের সংখ্যা চার দশকে প্রায় অর্ধলাখ থেকে কমে ২৪৮টিতে নেমেছে…


