NBS বাংলা | ২৪/৭ সর্বশেষ সংবাদ ও আপডেট | অন্যান্য খবর — 18 November 2026, 7:00 PM
গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে অটো মিউজিয়ামের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি স্বাক্ষর

গ্রাহক ও কর্মীদের জন্য বিশেষ মূল্যছাড়ের সুবিধা দিতে অটো মিউজিয়াম লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি। গ্রাহকদের উন্নত সেবা প্রদান এবং বাড়তি সুবিধা নিশ্চিত করার ধারাবাহিকতার অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করেছে ব্যাংকটি। সম্প্রতি ঢাকার গুলশান-২-এ অটো মিউজিয়াম লিমিটেডের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর করে প্রতিষ্ঠান দুটি।
অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসির হেড অব সিকিউরড কনজ্যুমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস ও ইভিপি তাকিয়ান চৌধুরী এবং সিআিইএস-বিসিসিআই জয়েন্ট চেম্বারের সাবেক সভাপতি ও বারভিডার সাবেক সভাপতি এবং অটো মিউজিয়াম লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. হাবিব উল্লাহ ডন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সমঝোতা স্মারকের আওতায় অটো মিউজিয়াম লিমিটেড প্রাইম ব্যাংকের গ্রাহক ও কর্মীদের জন্য বিশেষ মূল্যছাড় প্রদান করবে। এর ফলে ব্যাংকের গ্রাহক ও কর্মীরা এ অংশীদারত্বের মাধ্যমে এক্সক্লুসিভ সুবিধা উপভোগ করতে পারবেন।
কন্ট্রিবিউটর, NBS বাংলা | ২৪/৭ সর্বশেষ সংবাদ ও আপডেট | অন্যান্য খবর




