NBS Bangla — 19 November 2026, 9:25 PM
লাল গালিচায় ঢেকে গেল ক্রিসমাস দ্বীপ, লাখ লাখ কাঁকড়ার সমুদ্রযাত্রা

অস্ট্রেলিয়ার উত্তর-পশ্চিমে ভারত মহাসাগরে অবস্থিত ক্রিসমাস দ্বীপে শুরু হয়েছে প্রকৃতির অন্যতম বিস্ময়কর ও মনোমুগ্ধকর দৃশ্য- লাখ লাখ লাল কাঁকড়ার সমুদ্র সৈকত অভিমুখে মহাযাত্রা। প্রতি বছর বর্ষা মৌসুমের শুরুতে ডিম পাড়ার উদ্দেশ্যে দ্বীপটির গভীর বনাঞ্চল থেকে বেরিয়ে এসে সমুদ্রের দিকে ছুটে চলে এ অসংখ্য লাল কাঁকড়া।
স্থানীয় পরিবেশ ও বন্যপ্রাণী কর্তৃপক্ষ জানায়, কাঁকড়াগুলোর এ দীর্ঘ যাত্রায় সড়কপথ, সেতু ও বসতবাড়ির আঙিনা যেন লাল গালিচায় ঢেকে গেছে। বিরল এ প্রজাতির কাঁকড়াগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করতে দ্বীপটির বেশ কিছু প্রধান সড়ক সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া গাড়ির চাকায় পিষ্ট হওয়া থেকে বাঁচাতে সড়কের ওপর বিশেষ প্লাস্টিকের বেষ্টনী এবং ওভারপাস বা ‘ক্র্যাব ব্রিজ’ স্থাপন করা হয়েছে।
পরিবেশবিদদের মতে, সমুদ্রের জোয়ার-ভাটা ও চন্দ্রকলার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রকৃতির এ অনন্য চক্র পরিচালিত হয়। বিরল ও নান্দনিক এ প্রাকৃতিক ঘটনা উপভোগ করতে প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য পর্যটক ও প্রকৃতিপ্রেমী ক্রিসমাস দ্বীপে ভিড় জমান। সূত্র: জে এন।
সাব এডিটর, NBS Bangla



