ঢাকা, রবিবার, এপ্রিল ৫, ২০২৬ | ২১ চৈত্র ১৪৩২
Logo
logo

শুক্রবার ঢাকায় আসছে আর্জেন্টিনা কাবাডি দল


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৯ মার্চ, ২০২৩, ১০:০৩ পিএম

শুক্রবার ঢাকায় আসছে আর্জেন্টিনা কাবাডি দল

 শুক্রবার ঢাকায় আসছে আর্জেন্টিনা কাবাডি দল

গত বছর মার্চে দ্বিতীয় বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে অংশ নিতে ঢাকায় আসার মৌখিক সম্মতি দিয়েও শেষ পর্যন্ত স্পন্সর সংকটে আসতে পারেনি দল আর্জেন্টিনা।

কিন্তু এবার বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে অংশ নিতে আর্জেন্টিনা দল ঢাকায় আসবে শুক্রবার। লাতিন আমেরিকার দলটি সকাল ৮টা ১০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।

জাতির জনকের নামে আয়োজিত দেশের কাবাডির সবচেয়ে বড় টুর্নামেন্টের তৃতীয় আসরটি শুরু হবে ১৩ মার্চ থেকে। বৃহস্পতিবারই ঢাকায় আসবে চাইনিজ তাইপে। পরবর্তীতে ধাপে ধাপে আসবে অন্য দলগুলো।

২০২১ ও ২০২২ সালে অনুষ্ঠিত প্রথম দুই আসরে ৮টি করে দেশ অংশ নিলেও এবার টুর্নামেন্টের পরিধি বেড়েছে। অংশ নিচ্ছে ১২টি দেশ। লাতিন আমেরিকার আার্জেন্টিনা, দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, আসিয়ানের ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, চাইনিজ তাইপে, মধ্যপ্রাচ্যের ইরাক, আফ্রিকার কেনিয়া, ইউরোপের ইংল্যান্ড ও পোল্যান্ড অংশ নেবে এবারের আসরে। রিপোর্ট: সাঈদুর রহমান

এবারই প্রথম অংশ নিবে চাইনিজ তাইপে, থাইল্যান্ড ও আর্জেন্টিনা।

এনবিএস/ওডে/সি