ঢাকা, শুক্রবার, মে ১, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
Logo
logo

শেরপুরে জয়বাংলা টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৫ মার্চ, ২০২৩, ০৭:০৩ পিএম

শেরপুরে জয়বাংলা টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

 শেরপুরে জয়বাংলা টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

শেরপুরে জেলা পুলিশের উদ্যোগে শুরু হয়েছে ‘জয়বাংলা টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট- ২০২৩’। বুধবার (১৫ মার্চ) দুপুর সাড়ে বারোটায় শেরপুর শহীদ স্মৃতি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য বিপিএম।

শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ.কামরুজ্জামান বিপিএম এর সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার (সার্বিক) এবি সিদ্দিক এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশেষ অতিথি পুলিশ সুপার (ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট) আব্দুল্লাহ আল মাহমুদ, শেরপুরের পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটন, সদর উপজেলার চেয়ারম্যান রফিকুল ইসলাম, নালিতাবাড়ীর উপজেলা চেয়ারম্যান মোখলেছুর রহমান লেবু, ঝিনাইগাতীর উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম ও সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য্য।

বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত। এ সময় জেলা ও থানা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী দিনে নালিতাবাড়ী উপজেলা একাদশ ও শেরপুর জেলা পুলিশ একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, জেলার ৫ টি উপজেলা ২ টি পৌরসভা ও জেলা পুলিশ একাদশ নামের ৮ টি দলের অংশগ্রহণে উক্ত টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২১ মার্চ দুইটি সেমিফাইনাল এবং ২৩ মার্চ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে ট্রফিসহ এক লাখ ৫০ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ট্রফিসহ এক লাখ টাকা প্রাইজমানি দেয়া হবে।

এনবিএস/ওডে/সি