ঢাকা, সোমবার, মে ২৫, ২০২৬ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
Logo
logo

মার্কুইনোসের সঙ্গে নতুন চুক্তির ঘোষণা পিএসজির


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৯ মে, ২০২৩, ০৮:০৫ পিএম

মার্কুইনোসের সঙ্গে নতুন চুক্তির ঘোষণা পিএসজির

মার্কুইনোসের সঙ্গে নতুন চুক্তির ঘোষণা পিএসজির

ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কুইনোসের সঙ্গে চুক্তি নবায়ন করেছে প্যারিস সেইন্ট জার্মেইন। ২০১৩ সালে তরুণ এই ব্রাজিলিয়ান প্যারিসের দলটির সঙ্গে চুক্তি করেন। এরপর আস্থা দেখানো পারফরম্যান্স করায় তাকে নেতৃত্বভারও দেওয়া হয়েছে।

এবার তার সঙ্গে পাঁচ বছরের নতুন চুক্তি করলো লিগ ওয়ান শিরোপা জিততে যাওয়া পিএসজি। ২০২৪ সাল পর্যন্ত মার্কুইনোসের সঙ্গে চুক্তি ছিল দলটির। নতুন চুক্তি অনুযায়ী, ২০২৮ সালের জুন পর্যন্ত পার্ক দেস প্রিন্সেসে খেলার বিষয়ে সম্মত হয়েছেন তিনি।

পিএসজি তাদের অফিসিয়াল সোস্যাল মিডিয়া সাইটে বিষয়টি নিশ্চিত করেছে। চুক্তি নবায়নের বিষয়ে ব্রাজিলিয়ান ডিফেন্ডার বলেছেন, ‘পিএসজি সবসময় আমার প্রতি আস্থা দেখিয়ে এসেছে। নতুন চুক্তিতে স্বাক্ষর করে আমি কেবল উচ্ছ্বসিত নই, গর্বিতও।

পিএসজির প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি বলেছেন, ‘পিএসজি যোগ দেওয়ার প্রথম দিন থেকেই মার্কুইনোস ক্লাবের প্রতি তার আত্মত্যাগ, গতি দেখিয়েছে। পিএসজির জার্সির জন্য লড়াই করে গেছে। ১৯ বছর বয়সে সে এখানে চুক্তি করেছিল। ওই দিনটির কথা আমার মনে আছে। সে চুক্তি নবায়ন করায় আমরা খুবই খুশি।

এনবিএস/ওডে/সি