ঢাকা, রবিবার, মে ৩১, ২০২৬ | ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
Logo
logo

জনাদেশকে পদাঘাত করলেন দিদি আর খোকাবাবু, বায়রনের দলত্যাগে গর্জে উঠলেন অধীর

এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৯ মে, ২০২৩, ০৭:০৫ পিএম

জনাদেশকে পদাঘাত করলেন দিদি আর খোকাবাবু, বায়রনের দলত্যাগে গর্জে উঠলেন অধীর

জনাদেশকে পদাঘাত করলেন দিদি আর খোকাবাবু, বায়রনের দলত্যাগে গর্জে উঠলেন অধীর

সাগরদিঘি উপনির্বাচনে জিতে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছিলেন, সাগরদিঘি প্রমাণ করে দিয়েছিল তৃণমূলকে হারানো যায়। তৃণমূল কংগ্রেস অপরাজেয় নয়। কিন্তু উপনির্বাচনে জয়ের তিনমাসের মধ্যে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে বায়রন বিশ্বাস ফের অধীর চৌধুরীকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিলেন।

কংগ্রেস বিধায়কের এই দলত্যাগের ঘটনায় প্রশ্নের মুখে পড়ে অধীর চৌধুরী বলেন, বায়রনের এই সিদ্ধান্ত আসলে মানুষের রায়কে পদাঘাত করা। মুর্শিদাবাদের মানুষ এই বিশ্বাসভঙ্গকে ক্ষমা করবেন না। কিন্তু সাগরদিঘি বিধায়কের দলত্যাগ কংগ্রেসের এগিয়ে চলা আটকাতে পারবে না। কংগ্রেস বা বামেদের রণনীতি কোনো বাধার মুখে পড়বে না। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি