ঢাকা, রবিবার, মে ৩১, ২০২৬ | ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
Logo
logo

কলকাতা বিমানবন্দর থেকে বাড়িতে ফেরার পথে তিন জনের মৃত্যু


এনবিএস ডিজিটাল ডেস্ক    | প্রকাশিত:  ২৮ জুন, ২০২৩, ১২:০৬ পিএম

কলকাতা বিমানবন্দর থেকে বাড়িতে ফেরার পথে তিন জনের মৃত্যু

কলকাতা বিমানবন্দর থেকে বাড়িতে ফেরার পথে তিন জনের মৃত্যু

মঙ্গলবার ভোরে কলকাতার দিক থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল একটি প্রাইভেট কার। গাড়িতে চালক সহ এক দম্পতি ছিলেন। গুড়াপ থানার মাঝিনান এলাকায় প্রাইভেট গাড়িটি একটি লরির পিছনে গিয়ে ধাক্কা মারে। তারপরেই পিছন থেকে আরেকটি লরি সেই প্রাইভেট গাড়িটিকে ধাক্কা দেয়। দুমড়ে মুচড়ে যায় প্রাইভেট কারটি। অকুস্থলে প্রাণ হারায় দুর্ঘটনার শিকার এই তিন ব্যক্তি।

গুড়াপ থানা পুলিশ গাড়ি থেকে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায় । সেখানে তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।  সোমবার রাতে কলকাতা বিমানবন্দরে নামেন তারা। এরপর গাড়িতে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে বর্ধমানে ফিরছিলেন তাঁরা। মৃতরা হলেন রণজিৎ মণ্ডল। তার বয়স ৬৪। তাঁর স্ত্রী বিজলি মণ্ডলের বয়স ৫৯। তাঁদের বাড়ি বর্ধমান শহরের আনন্দপল্লী এলাকায়। মৃত্যু হয়েছে গাড়ির চালক বেচু ঘোষেরও। তাঁর বয়স ৩৪, বাড়ি বর্ধমান-২ ব্লকের বৈকুন্ঠপুরের ঘোষপাড়ায়। 

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।