ঢাকা, শুক্রবার, মে ১, ২০২৬ | ১৭ বৈশাখ ১৪৩৩
Logo
logo

উত্তর কোরিয়ার অস্ত্র প্রদর্শনী ঘুরে দেখলেন কিম ও রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী শোইগু


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৭ জুলাই, ২০২৩, ০২:০৭ পিএম

উত্তর কোরিয়ার অস্ত্র প্রদর্শনী ঘুরে দেখলেন কিম ও রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী শোইগু

 উত্তর কোরিয়ার অস্ত্র প্রদর্শনী ঘুরে দেখলেন কিম ও রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী শোইগু

উত্তর কোরিয়ার তৈরি নিষিদ্ধ ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রসহ সব নতুন অস্ত্রের প্রদশর্নীর আয়োজন করা হয়েছে পিয়ংইয়ংএ। কোরীয় যুদ্ধে দেশটির বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে এটি করা হয়েছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা কেসিএনএ এ খবর জানায়।

 গত বুধবার শোইগু-কিম বৈঠক অনুষ্ঠিত হয়। তারা দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে সন্তোষ প্রকাশ করেন । এ সময় শোইগু কিমের কাছে প্রেসিডেন্ট পুতিনের একটি চিঠি হস্তান্তর করেন। শোইগু বলেন, এ বৈঠকে উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার ‘কৌশলগতা ও ঐতিহ্যবাহী’ সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে।

কোরীয় যুদ্ধ অবসানের ৭০তম বার্ষিকী উপলক্ষে রাশিয়া ও চীনের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল উত্তর কোরিয়া সফর করছে। চীনা প্রতিনিধিদলে দেশটির কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সদস্য লি হংজং অন্তর্ভুক্ত রয়েছেন। উত্তর কোরিয়া দিনটিকে বিজয় দিবস হিসেবে পালন করেন।

প্রতিদ্বন্দ্বী আমেরিকার বিরুদ্ধে চীন ও রাশিয়ার অভিন্ন অবস্থান দুদেশের সম্পর্ককে শক্তিশালী করেছে।

 জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবে ব্যালেস্টিক ক্ষেপনাস্ত্র প্রযুক্তি ব্যবহার করে উত্তর কোরিয়ার জন্য অস্ত্র তৈরি নিষিদ্ধ করা হয়েছে। নিরাপত্তা পরিষদের এ প্রস্তাবে স্থায়ী সদস্য হিসেবে  সে সময় চীন ও রাশিয়াও সমর্থন দিয়েছিল।

পিয়ংইয়ংএ  ভোজ সভায় শোইগু উত্তর কোরিয়ার সামরিক বাহিনীকে বিশ্বের ‘সবচাইতে শক্তিশালী’ বাহিনী বলে প্রশংসা করেন।

উত্তর কোরিয়া ইউক্রেন যুদ্ধে ক্রেমলিনের প্রতি সমর্থন ব্যক্ত করেছে। দেশটিকে রাশিয়ার বাহিনীর জন্য স্থলবাহিনীর রকেট ও ক্ষেপনাস্ত্র সরবরাহ করছে বলে হোয়াইট হাউস অভিযোগ করেছে। তবে উত্তর কোরিয়া রাশিয়াকে অস্ত্র দেওয়ার কথা অস্বীকার করেছে।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি