এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৭ আগস্ট, ২০২৩, ০৪:০৮ পিএম
রাহুল গান্ধীর সাংসদ পদ ফিরল! ঘোষণা লোকসভা অধ্যক্ষের সচিবালয়ের
রাহুল গান্ধীকে সাংসদ পদ ফিরে পেলেন রাহুল গান্ধী। সংসদে অনাস্থা প্রস্তাবের আগের দিন সাংসদ পদ ফিরে পেলেন রাহুল। ওয়ানাদের সাংসদের সদস্যপদ ফিরে পাওয়ার কথা এদিন জানিয়েছে লোকসভার অধ্যক্ষের সচিবালয়। রাহুল গান্ধী এদিনই লোকসভার অধিবেশনে যোগ দেন কিনা তারই অপেক্ষা। সুরাতের নিম্ন আদালতের রায়ে গত ২৪ মার্চ সাংসদ পদ গিয়েছিল রাহুল গান্ধীর। তারপর চারমাসেরও বেশি সময় পরে সুপ্রিম কোর্টের রায়ের পরে এদিন তাঁর সাংসদ পদ ফিরিয়ে দেওয়ার কথা জানানো হয়। এদিন এই খবর পাওয়ার পরেই নতুন দিল্লিতে কংগ্রেস সদর দফতরের বাইরে উৎসব শুরু হয়ে যায়।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি