ঢাকা, শনিবার, জুন ৬, ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
Logo
logo

তুরস্কে এবার মাস্টার ও ভিসাকার্ড বয়কটের ডাক


এনবিএস ডিজিটাল ডেস্ক    | প্রকাশিত:  ১৭ নভেম্বর, ২০২৩, ১২:১১ পিএম

তুরস্কে এবার মাস্টার ও ভিসাকার্ড বয়কটের ডাক

তুরস্কে এবার মাস্টার ও ভিসাকার্ড বয়কটের ডাক

গাজায় ইসরায়েলের হামলায় শিশুসহ হাজার হাজার বেসামরিক ফিলিস্তিনি হত্যার ঘটনায় এবার ব্যাংকিং লেনদেন সেবা দেওয়া প্রতিষ্ঠান ভিসা ও মাস্টারকার্ড বয়কট করেছে তুরস্কের জনগণ। 

গত সপ্তাহেই, ইসরায়েলের কোকাকোলা ও নেসলের পণ্য বয়কটের ঘোষণা দেয় তুরস্কের পার্লামেন্ট। তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে বলা হয়, যেসব প্রতিষ্ঠান ও দেশ ইসরায়েলকে সমর্থন দিচ্ছে তাদের বয়কটের আহ্বান জানায় দেশটির জনগণ।

 প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলপন্থী অভিযোগ এনে ব্যাংকিং লেনদেন সেবা দেওয়া প্রতিষ্ঠান ভিসা ও মাস্টারকার্ড বয়কট করে নিজস্ব লেনদেন সেবা ট্রয়ের ব্যবহার বেড়েছে তুরস্কে।

২০১৫ সালে ইস্তাম্বুল ভিত্তিক ইন্টারব্যাংক কার্ড সেন্টার নামে একটি প্রতিষ্ঠান এই ট্রয় কার্ড চালু করে। আর ২০১৭ সালে যুক্তরাষ্ট্র এই কার্ডটিকে স্বীকৃতি দেয়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ট্রয় ব্যবহারের পক্ষে জনমত গড়ে তুলতে এরই মধ্যে হ্যাশট্যাগ চালু হয়েছে। ফলে অল্পসময়ের মধ্যেই ১ কোটি ৯০ লাখ ট্রয় কার্ড নতুন করে চালু করা হয়েছে।