ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬ | ১৮ চৈত্র ১৪৩২
Logo
logo

বাংলাদেশ-ভারতের সম্পর্ক মডেলে পরিণত হয়েছে: জয়শঙ্কর


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৭ নভেম্বর, ২০২৩, ০৯:১১ পিএম

বাংলাদেশ-ভারতের সম্পর্ক মডেলে পরিণত হয়েছে: জয়শঙ্কর

 বাংলাদেশ-ভারতের সম্পর্ক মডেলে পরিণত হয়েছে: জয়শঙ্কর

 ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, পারস্পরিক সুবিধার ক্ষেত্রে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক বর্তমানে একটি মডেলে পরিণত হয়েছে। লন্ডনে এক আলাপচারিতায় তিনি বলেন, ‘দুই দেশ স্থল ও সামুদ্রিক সীমান্ত সমস্যা মিটিয়ে ফেলেছে।’ সূত্র: দ্য ডেইলি স্টার

লন্ডনে ভারতীয় হাইকমিশনে সাংবাদিক লিওনেল বারবারের সঙ্গে আলাপকালে লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীমের এক প্রশ্নের জবাবে ভারতীয় মন্ত্রী এ মন্তব্য করেন।

জয়শঙ্কর সংযোগ সহযোগিতা, জ্বালানি সরবরাহ ও বন্দরের ব্যবহার তুলে ধরেন। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক মডেল হিসেবে দাঁড়িয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তিনি বুধবার যুক্তরাজ্যে তার পাঁচ দিনের সফর শেষ করেছেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি