ঢাকা, রবিবার, মে ১০, ২০২৬ | ২৬ বৈশাখ ১৪৩৩
Logo
logo

ইসরায়েলি চেকপোস্টে থামার নির্দেশ উপেক্ষা ফিলিস্তিনি ত্রাণবাহী ট্রাক চালকের 


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২১ মে, ২০২৪, ০২:০৫ পিএম

ইসরায়েলি চেকপোস্টে থামার নির্দেশ উপেক্ষা ফিলিস্তিনি ত্রাণবাহী ট্রাক চালকের 

ইসরায়েলি চেকপোস্টে থামার নির্দেশ উপেক্ষা ফিলিস্তিনি ত্রাণবাহী ট্রাক চালকের 

কট্টরপন্থী ও উগ্রবাদী ইসরায়েলি বসতিস্থাপনকারীরা সড়ক পথে যুদ্ধবিধ্বস্ত গাজায় পাঠানো মানবিক ত্রাণ সরবরাহে হামলা চালাচ্ছে ও ত্রাণসামগ্রী ধ্বংস করে দিচ্ছে অহরহ। 

এমনই পরিস্থিতির মধ্যে একজন ফিলিস্তিনি ট্রাক চালক ত্রাণ নিয়ে যাওয়ার সময় বসতিস্থাপনকারীদের স্থাপিত এক চেকপোস্টে থামার নির্দেশ মানতে অস্বীকার করেন। এ ঘটনার একটি ভিডিও পোস্ট করেছেন আল-জাজিরার একজন সাংবাদিক।

সংক্ষিপ্ত ভিডিও ক্লিপে দেখা গেছে,  চালক হর্ন বাজিয়ে ট্রাক নিয়ে চেক পোস্টটি পার হয়ে যাচ্ছেন। বসতিস্থাপনকারীরা রাস্তার মাঝে দাঁড়িয়ে ট্রাকটিকে বাঁধা দেওয়ার চেষ্টা করে। চালক তাদেরকে পাশ কাটিয়ে ট্রাক নিয়ে দ্রুত চলে যান।

 এ সময় বিক্ষোভরত কয়েকজন বসতিস্থাপনকারী ট্রাকটিতে লাফিয়ে উঠার চেষ্টা করেছিল। তা সত্ত্বেও ট্রাকটি দিকে এগিয়ে যেতে সক্ষম হয়। ইসরায়েল অধিকৃত জেরুজালেমের কাছে এই ঘটনা ঘটে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি