ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬ | ৩ বৈশাখ ১৪৩৩
Logo
logo

গাজার বৃহত্তম শরণার্থী শিবির জাবালিয়া এখন ধ্বংসস্তুপ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ৩১ মে, ২০২৪, ০২:০৫ পিএম

গাজার বৃহত্তম শরণার্থী শিবির জাবালিয়া এখন ধ্বংসস্তুপ

গাজার বৃহত্তম শরণার্থী শিবির জাবালিয়া এখন ধ্বংসস্তুপ

গাজার উত্তরাঞ্চলে অবস্থিত জাবালিয়া শরণার্থী শিবিরটি হল উপত্যকার বৃহত্তম শরণার্থী শিবির। তিন সপ্তাহ ধরে সেখানে হামলা-তান্ডব চালায় দখল ইসরায়েলি সেনারা। 

এই সময় সেখানে প্রচণ্ড লড়াই হয় প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে দখলদার সেনাদের।  বহু সেনা ও সমরযান হারায় এখানের লড়াইযে ইসরায়েল। এরপর বৃহস্পতিবার সেখান থেকে চলে যায় তারা। এ সময়ে তারা গোটা শিবিরকে ধ্বংস করে ফেলেছে। সেখানে এখন আর কিছুই অবশিষ্ট নেই।

যেসব ফিলিস্তিনি জাবালিয়ায় বাস করতেন তারা জানান, তারা ধ্বংসের এই ভয়াবহ চিত্র দেখে মর্মাহত হয়েছেন। তারা বলেন, ইসরায়েলি বাহিনী এলাকাটিকে একেবারের বসবাসের অযোগ্যে স্থানে পরিণত করে সেখান থেকে সরে গেছে।

গত ৭ অক্টোবর থেকে অবিরাম ইসরায়েলি হামলায় অবরুদ্ধ গাজায় অন্তত ৩৬,২২৪ জন ফিলিস্তিনি নিহত এবং ৮১,৭৭৭ জন আহত হয়েছেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি