ঢাকা, রবিবার, মে ৩১, ২০২৬ | ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
Logo
logo

ইসরায়েলের সঙ্গে যোগসাজসের প্রতিবাদে এমআইটি শিক্ষার্থীদের ওয়াক-আউট


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ৩১ মে, ২০২৪, ০২:০৫ পিএম

ইসরায়েলের সঙ্গে যোগসাজসের প্রতিবাদে এমআইটি শিক্ষার্থীদের ওয়াক-আউট

ইসরায়েলের সঙ্গে যোগসাজসের প্রতিবাদে এমআইটি শিক্ষার্থীদের ওয়াক-আউট

ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি(এমআইটি) এর শতাধিক ছাত্রছাতী এই প্রতিবাদে অংশ নেন। 

গত বৃহস্পতিবার ম্যাসাচুসেটসএর কেম্ব্রিজে এমআইটির আউটডোর সমাবর্তন অনুষ্ঠানের অনেক শিক্ষার্থী তাদের গাউন ও টুপির উপর কেফাইয়া পরে উপস্থিত হন এবং ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’ বলে শ্লোগান দেন।

এ সময় ১০ থেকে ১৫ মিনিট অনুষ্ঠান বিঘ্নিত হয়। শ্লোগান দিতে এবং ‘অল আইজ অন রাফাহ’ ব্যানার নিয়ে শতাধিক শিক্ষার্থী অনুষ্ঠান বর্জন করে সেখান থেকে চলে যান। ইসরায়েলের সঙ্গে এমআইটির সম্পর্কর প্রতিবাদ জানাতে শিক্ষার্থীরা সেখানে বিক্ষোভ করেন।

শিক্ষার্থী ডেভিড বারকিনস্কি (২৭) বলেন, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে এমআইটির গবেষণা প্রকল্প রয়েছে। এটি আর চলতে দেওয়া যায় না। এমআইটি থেকে রসায়নে ডক্টরেট ডিগ্রী লাভকারী ডেভিড হলেন বিক্ষোভে অংশ নেওয়া ও ওয়াক-আউট করা শিক্ষার্থীদের একজন।

তিনি বলেন, ‘গাজায় কোন গ্রাজুয়েট নেই। কারণ সেখানকার সব বিশ্ববিদ্যালয়কে ইসরায়েল বোমা মেরে ধ্বংস করে দিয়েছে। উল্লেখ্য, এমআইটি ক্যাম্পাসে ফিলিস্তিনিদের পক্ষে স্থাপিত প্রতিবাদ শিবির গত ১০মে ভেঙ্গে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি