ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
Logo
logo

গাজা যুদ্ধের প্রতিবাদে আরেক মার্কিন কর্মকর্তার পদত্যাগ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ৩১ মে, ২০২৪, ০৫:০৫ পিএম

গাজা যুদ্ধের প্রতিবাদে আরেক মার্কিন কর্মকর্তার পদত্যাগ

গাজা যুদ্ধের প্রতিবাদে আরেক মার্কিন কর্মকর্তার পদত্যাগ

খবরে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি হামলার ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট বাইডেন প্রশাসন যে ভূমিকা পালন করছে তার প্রতিবাদে তার প্রশাসনের এ কর্মকর্তা নিজ দায়িত্ব থেকে ইস্তফা দিয়েছেন।
এই কর্মকর্তার নাম আলেকজান্ডার স্মিথ। তিনি যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থা ইউএসএআইডির একজন কন্ট্রাক্টর। তিনি ফিলিস্তিনি শিশু ও মাতৃমৃত্যুর ওপর একটি গবেষণাপত্র প্রস্তত করার পর তাকে হুমকি দেওয়া হয়, হয় আপনি পদত্যাগ করুন, অন্যথায় আপনাকে বরখাস্ত করা হবে। দ্য গার্ডিয়ান একথা জানায়।

লিঙ্গ, মাতৃ স্বাস্থ্য, শিশু স্বাস্থ্য ও পুষ্টি সম্পর্কিত সাবেক সিনিয়র উপদেষ্টা স্মিথ গার্ডিয়ানকে বলেন, ইউএসএআইডির উর্ধ্বতন কর্মকর্তারা সম্মেলনে তার গবেষণাপত্রটি উপস্থাপন নাকচ করে দেন। 
গত সোমবার স্মিথ পদত্যাগ করেন। এরমধ্যদিয়ে ইউএসএআডিতে তার চার বছরের কাজের সমাপ্তি ঘটেছে।

গার্ডিয়ান জানায়, স্মিথ লিখেন, ‘আমি এমন একটা পরিবেশে থেকে আমার দায়িত্ব পালন করতে পারবো না যেখানে ‘নির্দিষ্ট জাতির লোকদেরকে’ পূর্ণ মানুষ হিসেবে স্বীকার করা হয় না। সেখানে লিঙ্গ ও মানবাধিকার আইনের মূলনীতিমালা কারো কারো জন্য প্রয়োগ করা হয়, সব জাতির মানুষের জন্য নয়। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি