ঢাকা, শুক্রবার, মার্চ ১৩, ২০২৬ | ২৯ ফাল্গুন ১৪৩২
Logo
logo

ব্যালন ডি’অর জয়ের দৌড়ে ভিনিসিয়ুসকে প্রথমে রাখলেন নেইমার


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৯ জুন, ২০২৪, ০৭:০৬ পিএম

ব্যালন ডি’অর জয়ের দৌড়ে ভিনিসিয়ুসকে প্রথমে রাখলেন নেইমার

ব্যালন ডি’অর জয়ের দৌড়ে ভিনিসিয়ুসকে প্রথমে রাখলেন নেইমার

কিছু দিন আগে শেষ হয়েছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের মৌসুম। ফুটবলাররা এখন ব্যস্ত  ইউরো কাপ ও কোপা আমেরিকার লড়াই নিয়ে। এসব প্রতিযোগিতায় শুধু দলীয় অর্জনই নয়, পাশাপাশি চলছে ব্যক্তি শ্রেষ্ঠত্বের লড়াইও। যেখানে সেরা ফুটবলারের খেতাব ব্যালন ডি’অর জয়ের দৌড়ে কে এগিয়ে তা নিয়ে চলছে আলোচনা।

ইতোমধ্যে ক্লাব ফুটবল দিয়ে বেশ কয়েকটি নাম ব্যালন ডি’অর জয়ের পথে এগিয়ে রয়েছে। এই তালিকায় ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র, ইংলিশ তারকা জুড বেলিংহাম ও ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা কিলিয়ান এমবাপ্পের মতো তারকা রয়েছে। 

এ নিয়ে বর্তমান ও সাবেক তারকারা নিজেদের পছন্দের সেরা খেলোয়াড় বেছে নিয়েছেন। এবার নিজের পছন্দের সেরা চার ফুটবলারের নাম বললেন নেইমার জুনিয়র। তাদের মধ্যে দুজনই আবার ব্রাজিলিয়ান।
ব্রাজিলিয়ান সাংবাদিক ইসাবেলা পাগলিয়ারির কাছে দেওয়া সাক্ষাতকারে নেইমার বলেন, ভিনিসিয়ুস থাকবে প্রথমে, এরপর রদ্রিগো ও জুড বেলিংহামকে যৌথভাবে দুইয়ে রাখব। আর এমবাপ্পে তৃতীয় স্থানের জন্য লড়াই করবে।

আগামী ২৪ অক্টোবর প্যারিসে এক অনুষ্ঠানে দেওয়া হবে ব্যালন ডি’অরের পুরস্কার। চূড়ান্ত ঘোষণার আগপর্যন্ত অবশ্য নানা জল্পনাকল্পনা চলতেই থাকবে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি