ঢাকা, মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬ | ৩ চৈত্র ১৪৩২
Logo
logo

রোহিত শর্মা আর টেস্ট ক্রিকেট খেল‌বেন না


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৮ মে, ২০২৫, ০৫:০৫ পিএম

রোহিত শর্মা আর টেস্ট ক্রিকেট খেল‌বেন না


টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে করা এক পোস্টে সাদা পোশাকের ক্রিকেটে আর না খেলার সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। এর আগে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর টি-টোয়েন্টিকেও বিদায় জানিয়েছেন তিনি।

গত ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা মেলবোর্ন টেস্টই রোহিতের ক্যারিয়ারের শেষ টেস্ট হয়ে থাকল। গত বছরটাই রোহিতের টেস্ট ক্যারিয়ারে সবচেয়ে বাজে সময় কেটেছে। এই সময়ের মধ্যে ১৪ টেস্ট খেলে রোহিতের ব্যাট থেকে আসে ৬১৯। তাও মাত্র ২৪.৭৬ গড়ে। এমন পারফরম্যান্সের পরই চাপে ছিলেন রোহিত।

১১ বছরের ক্যারিয়ারে ৬৭ ম্যাচে ৪০.৫৭ গড়ে রোহিত ৪ হাজার ৩১ রান করেছেন। এর মধ্যে ১২টি সেঞ্চুরির সঙ্গে করেছেন ১৮টি হাফ সেঞ্চুরিও। টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে রোহিত লিখেছেন, ‘সবাইকে জানাতে চাই, আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। সাদা পোশাকের ক্রিকেটে দেশকে প্রতিনিধিত্ব করা অনেক সম্মানের। বছরের পর বছর ধরে আমাকে ভালোবাসা ও সমর্থন দেওয়ার জন্য ধন্যবাদ।