ঢাকা, বুধবার, এপ্রিল ১৫, ২০২৬ | ১ বৈশাখ ১৪৩৩
Logo
logo

আবার আগ্রাসন চালালে ইসরায়েলের অস্তিত্ব থাকবে না: হুঁশিয়ারি ইরানি প্রেসিডেন্টের


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৬ জুলাই, ২০২৫, ১০:০৭ পিএম

আবার আগ্রাসন চালালে ইসরায়েলের অস্তিত্ব থাকবে না: হুঁশিয়ারি ইরানি প্রেসিডেন্টের

ইরানের প্রেসিডেন্ট ড. মাসুদ পেজেশকিয়ান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল যদি আবার আগ্রাসন চালায়, তাহলে ইরান এমন জবাব দেবে যাতে মানচিত্র থেকেই ইসরায়েলের নাম মুছে যাবে। তিনি বলেন, ইরান তার ভৌগোলিক অখণ্ডতা ও জনগণের নিরাপত্তা রক্ষায় জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ অনুসারে বৈধ প্রতিরক্ষা চালিয়েছে।

শুক্রবার (৪ জুলাই) আজারবাইজানে অনুষ্ঠিত ইকোনমিক কো-অপারেশন অর্গানাইজেশন (ইকো)-এর ১৭তম শীর্ষ সম্মেলনে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, “ইসরায়েল আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের দুই নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করে যেভাবে হামলা চালিয়েছে, তা পুরো বিশ্বকে অবহিত করেছে ইসরায়েলের আসল রূপ সম্পর্কে।”

তিনি বলেন, ১২ দিনের ইসরায়েলি আগ্রাসনে ইরানের সামরিক স্থাপনা, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বিজ্ঞানী, সাধারণ মানুষ ও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার অধীনে থাকা শান্তিপূর্ণ পরমাণু কেন্দ্রগুলোতে আঘাত হানা হয়েছে। এসব হামলায় বহু হতাহত ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ইরানের প্রতিরক্ষাকে ‘চূড়ান্ত ও কার্যকর’ উল্লেখ করে তিনি বলেন, “আমাদের সশস্ত্র বাহিনী কেবল প্রতিক্রিয়া দেখায়নি, বরং হামলাকারীদের শিক্ষা দিয়েছে—যাতে তারা ভবিষ্যতে এমন ভুল আর না করে।”

প্রেসিডেন্ট পেজেশকিয়ান আন্তর্জাতিক সম্প্রদায় ও আঞ্চলিক দেশগুলোর কাছ থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের নিন্দা জানানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এ ধরনের বৈধ প্রতিরোধ শুধু ইরানের নয়, বরং গোটা অঞ্চলের স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তাঁর কড়া ভাষায় সতর্কবার্তা—“ইসরায়েল যদি আরেকবার ভুল করে, ইতিহাসের পাতায় তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না