ঢাকা, রবিবার, মে ৩১, ২০২৬ | ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
Logo
logo

লিটন দাসের তাণ্ডব: ১১০তম ম্যাচে সাকিবকে ছাড়িয়ে বাংলাদেশের সর্বোচ্চ ফিফটির রেকর্ড গড়লেন টাইগার ক্যাপ্টেন


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০৯ পিএম

লিটন দাসের তাণ্ডব: ১১০তম ম্যাচে সাকিবকে ছাড়িয়ে বাংলাদেশের সর্বোচ্চ ফিফটির রেকর্ড গড়লেন টাইগার ক্যাপ্টেন

নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচেও ইতিহাস গড়লেন লিটন দাস। মাত্র ২৬ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ফিফটির মাইলফলক স্পর্শ করেছেন তিনি। এর সঙ্গে সাকিব আল হাসানের একটি পুরনো রেকর্ডও নিজের করে নিলেন বাংলাদেশের উইকেটকিপার ব্যাটার।

বুধবার (৩ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১৪তম ফিফটি হাঁকিয়ে লিটন, সাকিবের ১৩টি ফিফটি ছাড়িয়ে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ ফিফটির মালিক হয়েছেন। তৃতীয় স্থানে আছেন ৭ ফিফটির সঙ্গে তামিম ইকবাল।

সাকিবের ১৩টি ফিফটির জন্য খেলতে হয়েছিল ১২৯টি টি-টোয়েন্টি ম্যাচ। অন্যদিকে লিটন এই রেকর্ড স্পর্শ করলেন মাত্র ১১০তম ম্যাচেই। এশিয়া কাপের আগে এই ধারাবাহিক ফর্ম বাংলাদেশের জন্য বড় আত্মবিশ্বাস হয়ে উঠতে পারে।