ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
Logo
logo

নগদে পুরনো বা নতুন অ্যাকাউন্টেই মিলছে দৈনিক ক্যাশব্যাক ও রয়েল এনফিল্ড জেতার সুযোগ


প্রেস বিজ্ঞপ্তি   প্রকাশিত:  ২৬ নভেম্বর, ২০২৫, ০২:১১ পিএম

নগদে পুরনো বা নতুন অ্যাকাউন্টেই মিলছে দৈনিক ক্যাশব্যাক ও রয়েল এনফিল্ড জেতার সুযোগ

বছর শেষে আবারও গ্রাহকদের জন্য দারুণ অফার নিয়ে এসেছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’। নতুন ক্যাম্পেইনটির নাম রাখা হয়েছে ‘আসা আর ফেরা সারপ্রাইজ সেরা’—যেখানে পুরনো, নিষ্ক্রিয় গ্রাহক আবার নগদে ফিরলেই এবং নতুন অ্যাকাউন্টধারীরা লেনদেন করলেই প্রতিদিন ক্যাশব্যাকসহ জিতে নিতে পারবেন গ্র্যান্ড গিফট হিসেবে রয়েল এনফিল্ড মোটরসাইকেল, আইফোন এবং আরও হাজারো পুরস্কার।

যেসব গ্রাহক ৩০ জুন ২০২৫-এর পর থেকে নগদ ওয়ালেট ব্যবহার করেননি, তারা এই ক্যাম্পেইনে যুক্ত হতে পারবেন। পাশাপাশি নতুন নিবন্ধিত গ্রাহকরাও ক্যাম্পেইনের সুযোগ নিতে পারবেন।

২৬ নভেম্বর ২০২৫ থেকে শুরু হওয়া এই অফার চলবে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত।

ক্যাম্পেইনের বিষয়ে নগদের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) সাইমন ইমরান হায়দার বলেন, ‘বছর শেষে আর নতুন বছরের শুরুতে গ্রাহকদের জন্য নগদের পক্ষ থেকে এটা একটা আনন্দ আয়োজন। হাজার হাজার গ্রাহকের জন্য এমন একটি ক্যাম্পেইন চালু করে আমরা গ্রাহকদের সাথে আরো বেশি সম্পৃক্ত হওয়ার চেষ্টা করছি। আর গ্রাহকেরা আমাদের সম্পদ, তারা সাথে আছেন বলেই আমরা নতুন নতুন চিন্তা ও পরিকল্পনা নিয়ে আসতে পারছি।’

ক্যাম্পেইনে কীভাবে অংশ নেবেন এবং প্রতিদিনের আপডেট জানতে নজর রাখুন নগদের অফিসিয়াল ফেসবুক পেজে। আরও তথ্য পাওয়া যাবে নগদের অফিসিয়াল ওয়েবসাইটেও। ক্যাম্পেইনের সব শর্ত নগদ কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী প্রযোজ্য হবে।