ঢাকা, শনিবার, মার্চ ১৪, ২০২৬ | ৩০ ফাল্গুন ১৪৩২
Logo
logo

বিশ্বকাপ স্টেডিয়ামের পাশে শত শত ব্যাগে মানুষের দেহাবশেষ! মেক্সিকোর আক্রনে আতঙ্ক


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৪ ডিসেম্বর, ২০২৫, ০৫:১২ পিএম

বিশ্বকাপ স্টেডিয়ামের পাশে শত শত ব্যাগে মানুষের দেহাবশেষ! মেক্সিকোর আক্রনে আতঙ্ক

২০২৬ ফিফা বিশ্বকাপের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র, মেক্সিকো আর কানাডা। মেক্সিকোতে হবে গ্রুপ পর্বের কয়েকটা ম্যাচ। এর মধ্যে অন্যতম ভেন্যু আক্রন স্টেডিয়াম – চারটা গ্রুপ ম্যাচের জন্য বাছাই করা হয়েছে এটাকে। কিন্তু এই স্টেডিয়ামের আশপাশ থেকে উদ্ধার হচ্ছে শত শত ব্যাগভর্তি মানুষের দেহাবশেষ! রক্ত হিম করা এই খবরে বিশ্বকাপ আয়োজন নিয়ে বড় প্রশ্ন উঠে গেছে।

জলিস্কো প্রদেশের আক্রন স্টেডিয়ামের কাছাকাছি এলাকা থেকে গত সেপ্টেম্বরেও মানবদেহের অবশেষ পাওয়া গেছে। তদন্তকারীরা বলছেন, এসব হত্যার সঙ্গে মেক্সিকোর সবচেয়ে শক্তিশালী কার্টেল ‘নিউ জেনারেশন’-এর যোগ আছে। এই কার্টেলকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মেক্সিকোতে এখনো ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ নিখোঁজ। এর মধ্যে জলিস্কোতেই সবচেয়ে বেশি। ২০০৯ থেকে ২০১৮ সালের মধ্যে ৭,৩৭৬ জন আর ২০১৮-২০২১ সালে আরও ৯,৫৯৩ জন নিখোঁজ। এই বছরের শুরুতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে নিখোঁজদের খোঁজে প্রতিবাদ করেছেন।

তবে কর্তৃপক্ষ বলছে, নিরাপত্তা জোরদার করা হচ্ছে। ৩ হাজার অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা, বর্মবাহী গাড়ি, মেটাল ডিটেক্টর আর ন্যাশনাল গার্ড মোতায়েন করা হবে।
আক্রন স্টেডিয়ামে আগামী মার্চে হবে ইন্টার-কনফেডারেশন প্লে-অফও। নিউ ক্যালেডোনিয়া খেলবে জ্যামাইকার সঙ্গে, বিজয়ী দল মুখোমুখি হবে ডিআর কঙ্গোর। বিজয়ীরাই যাবে বিশ্বকাপের মূল পর্বে।
কিন্তু স্টেডিয়ামের পাশে এত মৃতদেহের খবরে ফুটবলপ্রেমীরা আতঙ্কে। বিশ্বকাপের উৎসবের আগে কি নিরাপত্তা নিশ্চিত করতে পারবে মেক্সিকো?