এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৪ ডিসেম্বর, ২০২৫, ০৫:১২ পিএম

জয়ে ফেরার পরই আবার পথ হারিয়ে ফেলল লিভারপুল। এবারের প্রতিপক্ষ সান্ডারল্যান্ডের বিপক্ষে তাদের হার হওয়ারও উপক্রম হয়েছিল শেষ পর্যন্ত। তবে খুব কষ্টে তারা ম্যাচটি ১-১ গোলে ড্র করে মাত্র একটি পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয়। অ্যানফিল্ডে বুধবার অনুষ্ঠিত প্রিমিয়ার লিগের এই ম্যাচটি ছিল উত্তেজনায় ভরা।
গোলশূন্য প্রথমার্ধ পার হবার পর ম্যাচের গতিপথ পাল্টে দেন সান্ডারল্যান্ডের তালবি, যিনি দলকে এগিয়ে নেন। তবে পরে লিভারপুলের সমতা ফেরায় ভূমিকা রাখেন স্বয়ং সান্ডারল্যান্ডের ডিফেন্ডার নর্দি মুকিয়েল, যিনি আত্মঘাতী গোল করে দলকে পিছিয়ে দেন। এই গোলে ম্যাচে সমতা ফেরে।
সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচ হারের পর গত রোববার ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে লিগ ম্যাচে ২-০ গোলে জয়ী হয়েছিল লিভারপুল। কিন্তু সেই জয়ী ধারাবাহিকতা তারা ধরে রাখতে পারেনি।
এই ড্রয়ের ফলে ১৪ ম্যাচে সাত জয় ও এক ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে লিভারপুল পয়েন্ট টেবিলে অষ্টম স্থানে রয়ে গেছে। অন্যদিকে, সান্ডারলাল্যান্ড ২৩ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে। শীর্ষস্থান ধরে রেখেছে আর্সেনাল ৩৩ পয়েন্ট নিয়ে। তাদের পিছনে দুইয়ে আছে ম্যানচেস্টার সিটি ২৮ পয়েন্ট নিয়ে।
এই ম্যাচে আরও একটি উল্লেখযোগ্য বিষয় ছিল, লিভারপুল ক্যারিয়ারে প্রথমবারের মতো পরপর দুটি লিগ ম্যাচে বেঞ্চে বসতে হয় তাদের তারকা ফরোয়ার্ড মোহামেদ সালাহকে। দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে নেমেও তেমন কোনো উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেননি এই মিশরীয় স্ট্রাইকার।