ঢাকা, শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬ | ২০ চৈত্র ১৪৩২
Logo
logo

ট্রাম্পের গাজার শান্তি কমিটিতে পাকিস্তানকে আমন্ত্রণ, ইসরাইলের আপত্তি উপেক্ষা করল ওয়াশিংটন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৯ জানুয়ারী, ২০২৬, ০৮:০১ পিএম

ট্রাম্পের গাজার শান্তি কমিটিতে পাকিস্তানকে আমন্ত্রণ, ইসরাইলের আপত্তি উপেক্ষা করল ওয়াশিংটন

গাজার পুনর্গঠন ও শান্তি প্রক্রিয়ায় পাকিস্তানকে আমন্ত্রণ জানিয়ে নতুন এক ‘বোর্ড অব পিস’ বা শান্তিকমিটি ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন।

মার্কিন প্রেসিডেন্টের এই উদ্যোগে ইসরাইলের আপত্তি গুরুত্ব পায়নি। গাজার পুনর্গঠনে পাকিস্তানের আগ্রহ এবং প্রস্তাবকে সামনে রেখে ট্রাম্প প্রশাসন একতরফা পদক্ষেপ নিয়েছে। পাকিস্তান ইতিমধ্যেই গাজায় মানবিক ও পুনর্গঠনমূলক কাজে অংশ নিতে আগ্রহ দেখিয়েছিল।

ইসরাইলের পক্ষ থেকে ভারতের নিযুক্ত রাষ্ট্রদূত রুবেন আজহার জানিয়েছেন, “যাদের আমরা বিশ্বাস করি, শুধু তাদের সঙ্গে আমরা কাজ করি।” তিনি অভিযোগ করেছেন, হামাসের শীর্ষ কমান্ডার নাজি জাহির গত তিন বছর ধরে নিয়মিত পাকিস্তানে যাতায়াত করছেন। এই কারণে ইসরাইল পাকিস্তানের সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করছে না। গাজার যে কোনো ধরনের সামরিক বা নিরাপত্তা সংক্রান্ত ভূমিকায় পাকিস্তানকে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে ইসরাইল সরকারের আপত্তি থাকবে বলেও জানিয়েছেন তিনি।

তবে ট্রাম্প প্রশাসন ইসরাইলের আপত্তি উপেক্ষা করে পাকিস্তানকে শান্তিকমিটিতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এ পদক্ষেপ আবারও তুলে ধরছে, গাজার বাস্তবতা ও ফিলিস্তিনপন্থী দেশগুলোর ভূমিকার চেয়ে কখনও কখনও ইসরাইলি স্বার্থকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

ইরানসহ অঞ্চলীয় বহু দেশ ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর কথা বলছে। পাকিস্তানও সেই অবস্থান জানিয়েছে, যা ইসরাইল ও তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের মধ্যে অস্বস্তি আরও বৃদ্ধি করেছে।