ঢাকা, শনিবার, জুন ৬, ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
Logo
logo

পাকিস্তানও বাদ পড়লে বিশ্বকাপে বসবে উগান্ডা! বাংলাদেশের পক্ষে সরে দাঁড়ালো পিসিবি


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ৩১ জানুয়ারী, ২০২৬, ০৯:০১ পিএম

পাকিস্তানও বাদ পড়লে বিশ্বকাপে বসবে উগান্ডা! বাংলাদেশের পক্ষে সরে দাঁড়ালো পিসিবি

নিরাপত্তা শঙ্কার জেরে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত যেতে অস্বীকার করেছে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশের ইচ্ছা ছিল শ্রীলঙ্কায় গিয়ে ম্যাচগুলো খেলার, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সেই সুযোগ পাকিস্তানকে দিলেও বাংলাদেশকে দেয়নি। ফলশ্রুতিতে, বাংলাদেশ দলকে বাদ দিয়েই স্কটল্যান্ডকে বিশ্বকাপ খেলার সুযোগ করে দিয়েছে আইসিসি।

কিন্তু বাংলাদেশের এই ভেন্যু পরিবর্তনের দাবির পক্ষে এবার সরব হয়েছে পাকিস্তান। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ায় তারা হতাশা প্রকাশ করেছে। এমনকি বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়ে পাকিস্তান নিজেরাও এই বিশ্বকাপে না খেলার ঘোষণা দিতে পারে বলে জানা গেছে।

সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সাথে দেখা করেছেন এই নিয়ে। সেখান থেকে জানা গেছে, শুক্রবার বা আগামী সোমবারের মধ্যেই বিশ্বকাপে খেলা না খেলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবে পাকিস্তান।

পাকিস্তান যদি বিশ্বকাপ থেকে সত্যিই সরে দাঁড়ায়, তাহলে সেই শূন্যস্থান পূরণের জন্য আইসিসিকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। ঠিক এমনই এক পরিস্থিতিতে নিজেদের প্রস্তুতির কথা জানিয়ে ইতিমধ্যেই প্রার্থী হিসেবে এগিয়ে এসেছে আফ্রিকার দল উগান্ডা।

তারা আইসিসিকে উদ্দেশ্য করে লিখেছে, "প্রিয় আইসিসি, যদি টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো জায়গা খালি হয়, তবে আমরা উগান্ডা পুরোপুরি প্রস্তুত— ব্যাগ গোছানো শেষ, প্যাড পরা অবস্থায়। আমাদের পাসপোর্টগুলোও ‘গরম’ রাখা আছে (বরফে জমাট নয়)। আমাদের কাউকে বেকার বসিয়ে রাখতে হবে না, কিংবা কোনো জাহাজকে মাঝপথে ইউ-টার্ন নিতে হবে না। উত্তাপ, শোরগোল আর চাপ? আমরা তো আমাদের সাহসী জার্সি নিয়েই মাঠে নামব!"

ধারণা করা হচ্ছে, সামাজিক যোগাযোগমাধ্যমে এই পোস্টের মাধ্যমে উগান্ডা বোঝাতে চেয়েছে যে, শেষ মুহূর্তে যদি আইসিসি তাদের ডাকে, তারা যেকোনো সময় বিশ্বকাপে অংশ নিতে সম্পূর্ণ প্রস্তুত। গত কিছুদিন আগে আইসল্যান্ড ক্রিকেটের একটি পোস্টের প্রতি ইঙ্গিত করেই উগান্ডার এই মজাদার পোস্ট। এর আগে, পাকিস্তান না খেললে আইসল্যান্ডকে বিশ্বকাপে ডাকা হতে পারে এমন প্রস্তাব ছিল, কিন্তু পরে তারা নিজেদের নাম প্রত্যাহার করে নেয়।

উগান্ডা ক্রিকেট অ্যাসোসিয়েশন তাদের বিবৃতিতে আরও যোগ করেছে, "ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা জানাচ্ছি, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান সরে দাঁড়ালে আমরা তাদের বিকল্প হিসেবে আসছি না। আমাদের এই সাফল্য শুধু উগান্ডার জন্যই, তাদের জন্য শুভকামনা রইল।"