ঢাকা, শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬ | ২০ চৈত্র ১৪৩২
Logo
logo

জামায়াত দেশকে আফগানিস্তান বানাতে চায়! মির্জা ফখরুলের কড়া অভিযোগ, নারীদের অধিকার নিয়ে বড় হুঁশিয়ারি 


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০২ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:০২ পিএম

জামায়াত দেশকে আফগানিস্তান বানাতে চায়! মির্জা ফখরুলের কড়া অভিযোগ, নারীদের অধিকার নিয়ে বড় হুঁশিয়ারি 

বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার (২ ফেব্রুয়ারি) ঢোলারহাট বাজারে নির্বাচনী জনসভায় খুব সরাসরি বলেছেন, জামায়াতে ইসলামী বাংলাদেশকে আফগানিস্তানের মতো করে গড়ে তুলতে চায় এবং দেশকে পেছনের দিকে ঠেলে দিতে চায়!

তিনি বলেন, “জামায়াতের আমির সাহেব নাকি মহিলাদের বিরুদ্ধে কথা বলেছেন—আমি জানি না, সাংবাদিকদের জিজ্ঞেস করছি। আই ডোন্ট নো! যদি বলে থাকেন, তাহলে অন্যায় করেছেন, সঠিক হয়নি। মহিলারা কখনো এটা মেনে নেবে না।”

মির্জা ফখরুল আরও বলেন, “জামায়াতের ব্যাপারই এমন। তারা মহিলাদের কাজ করতে দিতে চায় না। বলে মহিলারা ঘরে থাকবে, বাইরে কাজ করবে কী? গার্মেন্টসে যারা কাজ করে মেয়েদেরকে তারা বলে দিয়েছে—পাঁচ ঘণ্টার বেশি কাজ করতে পারবে না!”
তিনি প্রশ্ন তুলে বলেন, “তাহলে খাবে কী? আমাদের মেয়েরা যদি স্কুল-কলেজে না যায়, পড়াশোনা না করে চাকরি পাবে কোথায়? কাজ না করলে কেউ তো টাকা দেবে না!”

এরপর তিনি কড়া অভিযোগ করে বলেন, “জামায়াতে ইসলামী এই দেশটাকে আফগানিস্তানে পরিণত করতে চায়। পেছনে নিয়ে যেতে চায়। এরা এমন একটা দল, যারা আমাদের সামনে এগোতে বাধা দেয়। আমরা পেছনে যেতে চাই না। আমরা সামনে যেতে চাই—মেয়ে-পুরুষ সমান অধিকার নিয়ে!”
এই বক্তব্যে নির্বাচনী ময়দানে উত্তেজনা ছড়িয়েছে। সবাই এখন দেখছে, এই অভিযোগের জবাব জামায়াত কীভাবে দেয়!