ঢাকা, শনিবার, মার্চ ২১, ২০২৬ | ৭ চৈত্র ১৪৩২
Logo
logo

রমজানে ঢাকায় সস্তায় দুধ-ডিম-মাংস! ২৫ জায়গায় ভ্রাম্যমাণ বিক্রি, দাম শুনলে চমকে যাবেন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:০২ পিএম

রমজানে ঢাকায় সস্তায় দুধ-ডিম-মাংস! ২৫ জায়গায় ভ্রাম্যমাণ বিক্রি, দাম শুনলে চমকে যাবেন

আসন্ন পবিত্র রমজান মাসে ঢাকাবাসীদের জন্য বড় স্বস্তির খবর! মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সুলভ মূল্যে দুধ, ডিম, গরুর মাংস ও ব্রয়লার মুরগি বিক্রির বড় উদ্যোগ নিয়েছে। ঢাকা ও সিটি করপোরেশন এলাকার ২৫টি গুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্র খোলা হবে।

রমজানের আগের দিন থেকে শুরু করে ২৫ রমজান পর্যন্ত মোট ২৬ দিন এই কর্মসূচি চলবে। আজ মঙ্গলবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই কর্মসূচিতে পাওয়া যাবে—

প্রতি কেজি ড্রেসড ব্রয়লার মুরগি ২৪৫ টাকা
গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকা
পাস্তুরিত তরল দুধ প্রতি লিটার ৮০ টাকা
প্রতিটি ডিম মাত্র ৮ টাকা দরে!

এসব দামে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত রোববার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতারের সভাপতিত্বে এক সভায়। সভায় রমজানে প্রাণিজ আমিষের নিরবচ্ছিন্ন সরবরাহ এবং বাজারমূল্য স্থিতিশীল রাখার বিষয়ে আলোচনা হয়েছে।

প্রথম পর্যায়ে ঢাকার এই ২৫টি স্থানে পাওয়া যাবে সস্তা পণ্যগুলো—
আব্দুল গনি রোড (সচিবালয়ের পাশে), খামারবাড়ি (ফার্মগেট), মিরপুর ৬০ ফুট রোড, আজিমপুর মাতৃসদন, পুরান ঢাকার নয়াবাজার, উত্তরা হাউজ বিল্ডিং, রামপুরা বাজার, হাজারীবাগ, মতিঝিলের আরামবাগ, মিরপুর কালশী, যাত্রাবাড়ীর মানিকনগর গলির মুখ, বাড্ডার শাহজাদপুর, বনানীর কড়াইল বস্তি, কামরাঙ্গীরচর, খিলগাঁও রেলক্রসিংয়ের দক্ষিণ পাশ, নাখালপাড়া লুকাস মোড়, সেগুনবাগিচা কাঁচাবাজার, মোহাম্মদপুর বাবর রোড, বসিলা, কাকরাইল, বনশ্রী, মিরপুর-১০, কল্যাণপুর, তেজগাঁও এবং বঙ্গবাজার।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, স্থানীয় উদ্যোক্তা ও অংশীজনদের সঙ্গে সমন্বয় করে ধীরে ধীরে ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রের সংখ্যা বাড়ানো হবে। এছাড়া ঢাকার বাইরে বিভাগীয় ও জেলা শহরগুলোতেও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে একইভাবে সুলভ মূল্যে এসব পণ্য বিক্রির উদ্যোগ নেওয়া হবে।
রমজানে বাজারের চাপ কমাতে সরকারের এই পদক্ষেপ অনেক পরিবারের জন্য বড় স্বস্তি হয়ে উঠবে!