ঢাকা, সোমবার, মার্চ ২৩, ২০২৬ | ৯ চৈত্র ১৪৩২
Logo
logo

মাস্কের বড় পদক্ষেপ! স্পেসএক্স আর AI কোম্পানি এক করছেন, মূল্য ১২৫ লাখ কোটি ডলার"


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:০২ পিএম

মাস্কের বড় পদক্ষেপ! স্পেসএক্স আর AI কোম্পানি এক করছেন, মূল্য ১২৫ লাখ কোটি ডলার"

বিশ্বের সবচেয়ে ধনী ও বিতর্কিত উদ্যোক্তা ইলন মাস্ক এবার তার দুটি বিশাল কোম্পানি এক করতে চলেছেন। তিনি তার মহাকাশ প্রযুক্তি কোম্পানি স্পেসএক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রতিষ্ঠান এক্সএআই (xAI)-কে এক করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদন বলছে, এই একীভূত হওয়া কোম্পানিটির সম্ভাব্য বাজার মূল্য দাঁড়াবে প্রায় ১.২৫ ট্রিলিয়ন ডলার বা ১২৫ লাখ কোটি টাকারও বেশি!

ব্লুমবার্গের খবরে বলা হয়েছে, চলতি বছরের শেষ দিকে শেয়ারবাজারে তালিকাভুক্ত (আইপিও) হওয়ার প্রস্তুতি হিসেবে এই একীকরণের পরিকল্পনা চলছে। নতুন মিশ্রিত কোম্পানির প্রতিটি শেয়ারের সম্ভাব্য দাম ধরা হয়েছে ৫২৭ ডলার।

এই সিদ্ধান্ত কোম্পানির অভ্যন্তরে একটি লিখিত নোটিশের মাধ্যমে জানানো হয়েছে বলে ব্লুমবার্গ তাদের সূত্রের বরাতে জানায়। তবে, এখনও পর্যন্ত স্পেসএক্স বা এক্সএআইয়ের পক্ষ থেকে এ নিয়ে কোনো সরকারি বক্তব্য বা ঘোষণা আসেনি।

এর আগে রয়টার্সও জানিয়েছিল যে, বড় একটি প্রাথমিক শেয়ার বাজারে ছাড়ার (আইপিও) আগেই স্পেসএক্স আর এক্সএআই এক হয়ে যেতে পারে। এই একীকরণের মাধ্যমে মাস্কের বড় বড় প্রযুক্তি উদ্যোগগুলো যেন এক ছাতার নিচে চলে আসবে।

এই তালিকায় রয়েছে স্পেসএক্সের রকেট ও স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা, সামাজিক যোগাযোগের মাধ্যম এক্স (পূর্বে টুইটার), এবং মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট 'গ্রোক'।

বিশ্লেষকদের মতে, এই একীকরণের ফলে মহাকাশ প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার শক্তি একসাথে কাজে লাগানোর নতুন দ্বার উন্মোচিত হবে। এর ফলে ভবিষ্যতে একেবারে নতুন ধরনের প্রযুক্তি উদ্ভাবন এবং বাণিজ্যিক সম্ভাবনার জন্ম দিতে পারে। মাস্কের এই চালকে ভবিষ্যতের প্রযুক্তি বাজারে একটি অত্যন্ত শক্তিশালী ও বহুমুখী প্রতিষ্ঠান গড়ে তোলার প্রাথমিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।