এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:০২ পিএম

রাজধানী ঢাকায় আজ রোববার ৮ ফেব্রুয়ারি শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারণায় নেমেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ঢাকার ছয়টি গুরুত্বপূর্ণ স্থানে আয়োজিত জনসভায় তিনি সরাসরি বক্তব্য দেবেন বলে জানিয়েছেন দলটির নেতারা।
গত শনিবার গুলশানে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন।
তিনি বলেন, আজ ঢাকা মহানগর উত্তর এলাকার ছয়টি সংসদীয় আসনে ধারাবাহিক জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। বিকেলজুড়ে এই কর্মসূচির মাধ্যমে ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলবেন তিনি।
মাহদী আমিন জানান, দুপুর ২টায় ঢাকা-১৭ আসনে নিজ নির্বাচনি এলাকা ইসিবি চত্বরে প্রথম জনসভায় যোগ দেবেন তারেক রহমান।
এরপর ধারাবাহিকভাবে তিনি বক্তব্য দেবেন—
ঢাকা-১৬ আসনে পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠে দুপুর ২টা ৪০ মিনিটে,
ঢাকা-১৫ আসনে মিরপুর-১০ গোলচত্বরসংলগ্ন সেনপাড়া আদর্শ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে বিকেল ৩টা ৩০ মিনিটে,
ঢাকা-১৪ আসনে ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয় গেটে বিকেল ৪টা ২০ মিনিটে,
ঢাকা-১৩ আসনে শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে বিকেল ৫টা ১০ মিনিটে,
এবং সবশেষে ঢাকা-১১ আসনে বাড্ডা সাতারকুলের সানভ্যালি মাঠে সন্ধ্যা ৬টায় জনসভায় বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান।
শেষ মুহূর্তের এই টানা কর্মসূচিকে ঘিরে ঢাকার রাজনীতিতে বাড়তি উত্তেজনা ও কৌতূহল তৈরি হয়েছে।