ঢাকা, রবিবার, ফেব্রুয়ারী ১৫, ২০২৬ | ৩ ফাল্গুন ১৪৩২
Logo
logo

ম্রুণালের প্রেমিক 'ভয়ে' পালিয়েছিলেন! বিচ্ছেদের মর্মান্তিক গল্প জানালেন 'সীতা রামাম' তারকা"


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৯ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:০২ পিএম

ম্রুণালের প্রেমিক 'ভয়ে' পালিয়েছিলেন! বিচ্ছেদের মর্মান্তিক গল্প জানালেন 'সীতা রামাম' তারকা"

দক্ষিণ ভারতের সেরা তারকা ধানুশ এবং বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের বিয়ে ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে হতে পারে—এই গুজব নিয়ে সামাজিক মাধ্যম গরম। তবে এখন পর্যন্ত দুজনের কেউই এ নিয়ে কোন আনুষ্ঠানিক কিছু বলেননি। ঠিক এই সময়ে, তার অতীতের একটি বেদনাদায়ক প্রেমের গল্প শোনালেন ‘সীতা রামাম’ খ্যাত এই অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ম্রুণাল নিজেই জানান, টেলিভিশন থেকে সিনেমায় আসার সময় তার ব্যক্তিগত জীবন বেশ সংকটপূর্ণ ছিল। তখন তার প্রেমিক ছিলেন অত্যন্ত রক্ষণশীল এক পরিবারের সন্তান। অভিনয়কে পেশা হিসেবে নেওয়া এবং এই ব্যস্ত জীবনের সাথে নিজেকে মানিয়ে নিতে না পেরে শেষ পর্যন্ত সেই সম্পর্কটি ভেঙে যায়।

ম্রুণাল স্পষ্ট ভাষায় বলেন, "আমার প্রেমিক ভয় পেয়ে পালিয়ে গিয়েছিলেন। তিনি আমাকে বলেছিলেন, 'তোমার এই হঠকারিতার সাথে আমি তাল রাখতে পারব না।'"

তবে সেই বিচ্ছেদকে এখন তিনি "শাপে বর" হিসেবেই দেখছেন। ম্রুণালের মতে, সেই সময় সম্পর্কটি শেষ হয়ে যাওয়াটা তার জন্য এক প্রকার আশীর্বাদই ছিল। তিনি মনে করেন, চিন্তা ও দৃষ্টিভঙ্গির এই পার্থক্য ভবিষ্যতে আরও বড় সমস্যা তৈরি করতে পারত, বিশেষ করে যদি তাদের সন্তান হতো এবং তাকে বড় করতে হতো।

এদিকে, ধানুশের সাথে তার বিয়ের গুজব আরো জোরেশোরে ছড়ালেও এখনো বিষয়টি সম্পূর্ণরূপে অনলাইন আলোচনার মধ্যেই সীমাবদ্ধ। ভক্তরা উদগ্রীব হয়ে রয়েছেন—এই তারকা যুগল কখন তাদের সম্পর্কের বিষয়ে সরাসরি কিছু বলবেন।