ঢাকা, রবিবার, ফেব্রুয়ারী ১৫, ২০২৬ | ৩ ফাল্গুন ১৪৩২
Logo
logo

কালো লুকে সাইফ আলি খানের বাজিমাত, টিফানির ৪২ লাখ রুপির ব্রোচে তোলপাড় মুম্বাই


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৯ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:০২ পিএম

কালো লুকে সাইফ আলি খানের বাজিমাত, টিফানির ৪২ লাখ রুপির ব্রোচে তোলপাড় মুম্বাই

বলিউড অভিনেতা সাইফ আলি খান তার অনবদ্য ফ্যাশন সেন্স ও রুচিশীল পোশাকের জন্য বরাবরই আলোচনায় থাকেন। এবার মুম্বাইয়ে একেবারে ভিন্ন লুকে ধরা দিলেন তিনি। পুরো কালো রঙের পোশাকে হাজির হয়ে নজর কেড়েছেন এই অভিনেতা, আর তার লুকের মূল আকর্ষণ ছিল একটি দামী ও ঝলমলে ব্রোচ।

ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে রোববার (৮ ফেব্রুয়ারি) স্ত্রী কারিনা কাপুর খানের সঙ্গে মুম্বাইয়ের একটি টিফানি অ্যান্ড কো. বুটিক পরিদর্শন করেন সাইফ। বুটিক থেকে বের হওয়ার সময় দুজনই ক্যামেরাবন্দি হন। কারিনার হাতে ছিল একটি শপিং ব্যাগ, আর সাইফের পোশাকে থাকা বিলাসবহুল ব্রোচটি আলাদাভাবে সবার দৃষ্টি কেড়ে নেয়।

জানা যায়, এই ব্রোচটি টিফানি অ্যান্ড কো.-র বিখ্যাত ডিজাইনার জঁ শ্লুমবার্গারের তৈরি। সোথেবিজের ওয়েবসাইট অনুযায়ী, এর দাম ৪৭,০০০ মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৪২.৪ লাখ রুপি।

১৮ ক্যারেটের এই ব্রোচটি তৈরি করা হয়েছে হলুদ সোনা ও প্লাটিনাম দিয়ে। এতে ব্যবহার করা হয়েছে রুবি, হীরা ও সিট্রিন পাথর। পাখির আকৃতির নকশায় রয়েছে ৭১টি গোলাকার হীরা, একটি রাউন্ড রুবি এবং একটি কুশন-শেপড সিট্রিন।

এতে বসানো প্রতিটি হীরার মোট ওজন প্রায় ৩ ক্যারেট, আর সিট্রিনটির ওজন ৫৫ ক্যারেট। পুরো ব্রোচটির ওজন ৪০.৩ গ্রাম। মূলত এই বিলাসবহুল নকশা ও দামী পাথরের কারণেই ব্রোচটির মূল্য এত বেশি।

টিফানি বুটিকে সাইফ ও কারিনার পোশাক

এদিন সাইফ আলি খানের পরনে ছিল কালো রঙের স্ট্রেট প্যান্ট, ম্যাচিং টি-শার্ট ও একটি টেইলার্ড ব্লেজার। পোশাকে থাকা রুবি-হীরা-সিট্রিনের ব্রোচটি তার ব্যক্তিত্বে যোগ করে ‘নট-সো-কোয়ায়েট লাক্সারি’র ছোঁয়া। কালো জুতা ও রোদচশমা তার লুকটিকে করে তোলে আরও স্টাইলিশ।

অন্যদিকে, কারিনা কাপুর খানকে দেখা যায় হাঁটু পর্যন্ত লম্বা ক্লাসিক কালো পোশাকে। খোলা চুল, স্টাডেড নেকলেস, কানের দুল ও ব্রেসলেট দিয়ে সাজ সম্পূর্ণ করেন তিনি। প্রিন্টেড কালো স্টিলেটো জুতা তার লুককে করে তোলে আরও আকর্ষণীয়।