ঢাকা, শনিবার, জুন ৬, ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
Logo
logo

হার্দিক পান্ডিয়া রোজ প্রেমিকা বদলান? আশিস নেহরার তীব্র খোঁচায় হইচই!


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১০ ফেব্রুয়ারী, ২০২৬, ০৯:০২ পিএম

হার্দিক পান্ডিয়া রোজ প্রেমিকা বদলান? আশিস নেহরার তীব্র খোঁচায় হইচই!

স্পোর্টস ডেস্ক: স্ত্রী নাতাশা স্তানকোভিচের সঙ্গে বিচ্ছেদের পর এখন মডেল মাহিকা শর্মার সঙ্গে সম্পর্কে আছেন ভারতীয় ক্রিকেটের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। শোনা যায়, মাহিকার আগেও আরেকজনের সঙ্গে তার সম্পর্ক ছিল। এইসব নিয়ে এবার খোঁচা দিলেন ভারতের সাবেক পেসার আশিস নেহরা – আর সেটা এমনভাবে যে সবাই হেসে উঠেছে!

সম্প্রতি একটা মজার সাক্ষাৎকারে ছিলেন আশিস নেহরা ও তার স্ত্রী রুশমা নেহরা, আর হরভজন সিং ও তার স্ত্রী গীতা বসরা। সাক্ষাৎকারে বিভিন্ন বলিউড ছবির নাম দিয়ে ক্রিকেটারদের ব্যক্তিত্ব মেলানোর খেলা চলছিল।

‘খিলাড়ি নম্বর ওয়ান’ ছবির নাম শুনে আশিস বলে উঠলেন, এটা তো পুরোপুরি হরভজনের জন্য ফিট! কিন্তু গীতা বসরা সঙ্গে সঙ্গে কাটিয়ে দিলেন, “আমি জানি, মাঠের বাইরে ও মোটেই খিলাড়ি নম্বর ওয়ান নয়!”

এরপরই এলো ‘দেবদাস’ ছবির কথা। হরভজন সঙ্গে সঙ্গে বলে উঠলেন, এই নামের সঙ্গে পুরোপুরি মানানসই হার্দিক পান্ডিয়া। আশিস তখন জিজ্ঞেস করলেন, কেন? হরভজন উত্তর দেওয়ার আগেই আশিস নিজেই বলে দিলেন, “আমি তো শুনেছি, ও রোজ পারো (পার্বতী) বদলায়!”

অর্থাৎ, আশিস নেহরার কথার মানে – হার্দিক প্রতিদিনই প্রেমিকা বদলান! এই খোঁচা শুনে সবাই হেসে ফেটে পড়েছে।