ঢাকা, বুধবার, এপ্রিল ১৫, ২০২৬ | ১ বৈশাখ ১৪৩৩
Logo
logo

ঢাকায় চমক! প্রাণীদের বিনামূল্যে চিকিৎসা দিতে বনানীতে ক্লিনিক খুললেন তারেক রহমান


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১১ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:০২ পিএম

ঢাকায় চমক! প্রাণীদের বিনামূল্যে চিকিৎসা দিতে বনানীতে ক্লিনিক খুললেন তারেক রহমান

আর এখন থেকে পোষা কিংবা পথের অসুস্থ প্রাণী দেখলেই টেনশন নয়—বনানীতে খুলে গেল ফ্রি এনিমেল ক্লিনিক, উদ্বোধন করলেন বিএনপি নেতা তারেক রহমান নিজেই।

রাজধানীর বনানীতে এবার প্রাণীদের জন্য এলো বিশেষ উপহার। বুধবার বনানীর কে ব্লকের ২৪ নম্বর রোডের ১৮ নম্বর ভবনে বাংলাদেশ এনিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বাওয়া)-এর উদ্যোগে ফ্রি এনিমেল ক্লিনিকের পর্দা উঠল। আর এই ক্লিনিকের উদ্বোধন করেন সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক ও বিএনপি চেয়ারপারসনের ছেলে তারেক রহমান।

শুধু চিকিৎসাই নয়, সেবার মানও হবে ফ্রিতে। অসুস্থ কিংবা দুর্ঘটনায় আহত প্রাণীদের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সুবিধাও দিচ্ছে সংগঠনটি। তাই প্রাণীপ্রেমীদের জন্য এ যেন এক স্বপ্নপূরণ।

সংগঠন সূত্রে জানা গেছে, ‘দেশ হোক সকল প্রাণের নিরাপদ আবাসস্থল’—এই স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী প্রাণী ও প্রকৃতি সংরক্ষণে নিরলস কাজ করে যাচ্ছে বাওয়া। এবার সেই ধারাবাহিকতায় ঢাকায় এই ক্লিনিক প্রাণীচিকিৎসার ক্ষেত্রে নতুন মাইলফলক হয়ে থাকবে।

সংগঠনের সদস্যরা জানান, এই ক্লিনিক প্রাণীদের জরুরি চিকিৎসা অনেকটাই সহজ করে দেবে। শুধু তাই নয়, সাধারণ মানুষও প্রাণী কল্যাণে আরও বেশি সচেতন ও উদ্যোগী হবে বলে তাঁরা আশাবাদী।

আপাতত ঢাকায় শুরু হলেও আগামীতে দেশের অন্যান্য অঞ্চলেও এই কার্যক্রম ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে বাওয়ার।