ঢাকা, রবিবার, ফেব্রুয়ারী ১৫, ২০২৬ | ৩ ফাল্গুন ১৪৩২
Logo
logo

ফারিয়ার মজার প্রশ্ন ভাইরাল! শাড়ি পরব না আবায়া—ভোটের ফলাফলের ওপর ঝুলে আছে পহেলা ফাল্গুনের লুক!


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১১ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:০২ পিএম

ফারিয়ার মজার প্রশ্ন ভাইরাল! শাড়ি পরব না আবায়া—ভোটের ফলাফলের ওপর ঝুলে আছে পহেলা ফাল্গুনের লুক!

রাত পোহালেই দেশে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচনের এই উত্তেজনাপূর্ণ সময়ে সাধারণ মানুষের মতো শোবিজ তারকারাও নিজেদের মতো করে প্রতিক্রিয়া জানাচ্ছেন। কেউ আশা প্রকাশ করছেন, কেউ আবার মজা করে কথা বলছেন।

এবার আলোচনায় এসেছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি একদম মজার ছলে লিখেছেন, “কাকে ভোট দিবেন আপনারা একটু তাড়াতাড়ি জানায়েন! তাইলে ডিসাইড করতে সুবিধা হবে যে, পহেলা ফাল্গুনে শাড়ি পরব নাকি আবায়া (বোরকাসদৃশ পোশাক)!”

এই একটা লাইনেই ফেসবুক ফেটে পড়েছে! পোস্টটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা হাসতে হাসতে নানা মন্তব্য করছেন। একজন লিখেছেন, “বুবু আমার চিন্তা নাই, আমি পাঞ্জাবি পরে বের হবো, ফাইনাল! এবার যে-ই জিতুক!”
শবনম ফারিয়াকে সবাই চেনে তার সোজাসাপটা কথা আর সাহসী অবস্থানের জন্য।

 সামাজিক ইস্যু হোক বা রাজনৈতিক বিষয়, কিংবা একদম ব্যক্তিগত অনুভূতি—সবকিছুই তিনি খোলামেলাভাবে ভক্তদের সঙ্গে শেয়ার করেন। এবারের এই পোস্টও ঠিক তেমনই নতুন করে সবার মুখে মুখে ফিরছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দেশে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এখন সবার চোখ ভোটের পরিবেশ, ফলাফল এবং নির্বাচনের পরের রাজনৈতিক ছবির দিকে। আর ফারিয়ার এই মজার পোস্ট তো সবাইকে একটু হাসির ডোজ দিয়ে গেছে!