এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী, ২০২৬, ০২:০২ পিএম
টি-টোয়েন্টি বিশ্বকাপে কলম্বোর পিচ নিয়ে এখন তুমুল আলোচনা! এখন পর্যন্ত এখানকার পিচে রান খুব কম উঠছে, মন্থর গতির উইকেটে ব্যাটাররা বড় শট মারতে হিমশিম খাচ্ছেন।
কিন্তু রবিবারের মহা-উত্তেজনার ভারত-পাকিস্তান ম্যাচের আগে পিচের চরিত্র পুরোপুরি বদলে যেতে পারে! এমনই চাঞ্চল্যকর দাবি করলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার সাকলাইন মুস্তাক। তার মতে, ভারতের চাপে ICC পিচ বদলে দিতে পারে – আর কেউ টেরও পাবে না!
এই টুর্নামেন্টে হাইব্রিড মডেল মেনে শ্রীলঙ্কায় সব ম্যাচ খেলছে বাংলাদেশ। কলম্বোতে যত ম্যাচ হয়েছে, কোনোটিতেই ২০০ রানের বেশি ওঠেনি। সাকলাইনের ধারণা, রবিবারের ভারত-পাক ম্যাচের আগে এই পিচ ব্যাটিং-সহায়ক করে দেয়া হতে পারে – পাকিস্তানের প্রস্তুতি নষ্ট করতে।
পাকিস্তানের টিভি শো ‘গেম অন হ্যায়’-এ সাকলাইনকে প্রশ্ন করা হয়, রবিবারও কি মন্থর পিচ থাকবে? তিনি বলেন, “আজকাল যে প্রযুক্তি আর আধুনিক মাঠকর্মীদের জ্ঞান আছে, তাতে পিচ বদলে যেতেই পারে। আপনারা জানতেও পারবেন না। আমরা সবাই জানি, ICC কাদের কথায় চলে।”
সাকলাইনের মতে, পাকিস্তান ম্যাচের আগে BCCI-র চাপে ICC পিচ বদলে দিতে পারে। তবে দিল্লিতে ভারতের অনুশীলন দেখে মনে হচ্ছে, তারা মন্থর পিচের জন্যই প্রস্তুতি নিচ্ছে।
একই অনুষ্ঠানে পাকিস্তান দলের কম্বিনেশন নিয়েও প্রশ্ন উঠেছে। সাবেক ক্রিকেটার উমর গুল আর মহম্মদ হাফিজ জানতে চান, আগের ম্যাচে ফাহিম আশরফকে এক ওভারও বল করতে দেয়া হয়নি কেন? সাকলাইন বলেন, “উসমান তারিককে এক ম্যাচ খেলিয়ে তারা আত্মবিশ্বাস বাড়াতে চাইছে ভারত ম্যাচের আগে।”
তবে দলে দুই পেসার আর এক অলরাউন্ডার থাকলে কম্বিনেশন বদলে যায়। নিউজিল্যান্ডের জিমি নিশামের কথা টেনে সাকলাইন বলেন, “ও ফাহিম আশরফের মতোই। কোনোদিন এক ওভার, কোনোদিন ২০তম ওভার করে। পাকিস্তানে ২০তম ওভার করে কে? তারিক, নওয়াজ, শাদাব না আবরার? কেউই ভালো করতে পারেনি।”
এই মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে। ভারত-পাক ম্যাচের আগে পিচ নিয়ে এমন দাবি কীভাবে প্রভাব ফেলবে – দেখার অপেক্ষা!