ঢাকা, শনিবার, এপ্রিল ৪, ২০২৬ | ২১ চৈত্র ১৪৩২
Logo
logo

জাতীয় পার্টির একাংশের অভিনন্দন বিএনপিকে, তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রের পুনর্জাগরণ প্রত্যাশা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:০২ পিএম

জাতীয় পার্টির একাংশের অভিনন্দন বিএনপিকে, তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রের পুনর্জাগরণ প্রত্যাশা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিপুল বিজয়ের জন্য দলের চেয়ারম্যান তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে জাতীয় পার্টির একাংশ। জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার যৌথভাবে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এই অভিনন্দন জানিয়েছেন।

যৌথ বিবৃতিতে তারা উল্লেখ করেছেন, বিএনপি তথা তারেক রহমান-এর এই বিজয় দেশের গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনার পুনর্জাগরণের প্রতীক। তারা আশা প্রকাশ করেছেন যে, তারেক রহমানের নেতৃত্বে দেশের সার্বভৌমত্ব সুরক্ষিত থাকবে এবং মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত থাকবে।

জাতীয় পার্টির একাংশের নেতারা আরও বলেন, বিএনপি সরকারের নেতৃত্বে দেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর বহুদলীয় গণতন্ত্রের নবযাত্রা সূচিত হবে, যেখানে সব দলমতের মানুষ নির্বিঘ্নে মত প্রকাশ করতে পারবেন। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান তরুণ প্রজন্মের প্রত্যাশা পূরণে দৃঢ়ভাবে কাজ করবেন এবং সাধারণ জনগণের জন্য একটি নিরাপদ ও উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠায় সক্রিয় থাকবেন।