ঢাকা, সোমবার, ফেব্রুয়ারী ১৬, ২০২৬ | ৪ ফাল্গুন ১৪৩২
Logo
logo

বিএনপির জয়ে আন্তর্জাতিক অভিনন্দন, কমনওয়েলথ মহাসচিবের পোস্টে নতুন বার্তা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:০২ পিএম

বিএনপির জয়ে আন্তর্জাতিক অভিনন্দন, কমনওয়েলথ মহাসচিবের পোস্টে নতুন বার্তা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও তার দলকে অভিনন্দন জানিয়েছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়ে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই অভিনন্দন বার্তা জানান তিনি।

শার্লি বোচওয়ে তার পোস্টে বলেন, শান্তিপূর্ণ নির্বাচনি প্রক্রিয়া এবং গণভোটে অবদান রাখা সব নাগরিক ও প্রতিষ্ঠানকে তিনি প্রশংসা করেন। একই সঙ্গে বাংলাদেশ ও এর গণতন্ত্রকে সমর্থন করার জন্য কমনওয়েলথের অঙ্গীকার পুনর্নিশ্চিত করেন।

এদিকে নির্বাচনের ফলাফলে দেখা গেছে, ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯টিতে জয় পেয়েছে। ফল ঘোষণা স্থগিত থাকা দুটি আসনেও বিএনপির প্রার্থীরা এগিয়ে রয়েছেন।

বিএনপির শরিকেরা পেয়েছে তিনটি আসন। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের অন্য শরিকেরা পেয়েছে ৯টি আসন।

সব মিলিয়ে, নির্বাচনের ফল প্রকাশের পর আন্তর্জাতিক মহল থেকেও আসতে শুরু করেছে প্রতিক্রিয়া। কমনওয়েলথ মহাসচিবের এই অভিনন্দন বার্তা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে।