ঢাকা, শুক্রবার, ফেব্রুয়ারী ২৭, ২০২৬ | ১৫ ফাল্গুন ১৪৩২
Logo
logo

বিশ্বকাপের আগে বড় সংবাদ! ৯ মার্চ ঢাকায় পা রাখছে শাহিন শাহ আফ্রিদির দল, মিরপুরে গড়াবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২১ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:০২ পিএম

বিশ্বকাপের আগে বড় সংবাদ! ৯ মার্চ ঢাকায় পা রাখছে শাহিন শাহ আফ্রিদির দল, মিরপুরে গড়াবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যস্ত পাকিস্তান। অন্যদিকে বাংলাদেশে চলছে ঘরোয়া ক্রিকেটের প্রস্তুতি। তবে সবকিছু ছাপিয়ে বড় খবর হলো, আগামী মাসেই দুই দেশের মধ্যে হতে যাওয়া ওয়ানডে সিরিজ। অবশেষে সেই সিরিজের সূচি ঘোষণা করে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এই ঘোষণা দিয়ে জানানো হয়, আগামী ৯ মার্চ ঢাকায় পৌঁছাবে সালমান আলি আগার নেতৃত্বাধীন পাকিস্তান দল। তারপরেই শুরু হবে ওয়ানডে সিরিজের লড়াই। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ১১, ১৩ এবং ১৫ মার্চ তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা ১৫ মিনিটে।

চলতি বছর আইসিসির টুর্নামেন্টের বাইরে বাংলাদেশের মোট ৯টি দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা রয়েছে। পাকিস্তানের এই সফর সেগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত। পিএসএল শেষে আগামী এপ্রিলে আবারও বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান দল।

একটু পেছনে তাকালে দেখা যায়, গত বছরের জুলাইয়ে সর্বশেষ পাকিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল টাইগাররা। তবে তার আগে পাকিস্তান সফরে গিয়ে ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল লিটন দাসের দল। সেই হিসাব কি এবার ঢাকায় মেটাতে পারবে বাংলাদেশ? নাকি পাকিস্তান আবারও আধিপত্য দেখাবে? উত্তর মিলবে আগামী মাসের মিরপুরের লড়াইয়ে।