ঢাকা, শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬ | ৪ বৈশাখ ১৪৩৩
Logo
logo

চমক! মসজিদে নববীর নতুন ইমাম হিসেবে নিয়োগ পেলেন শেখ সালেহ আল-মাগামসি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:০২ পিএম

চমক! মসজিদে নববীর নতুন ইমাম হিসেবে নিয়োগ পেলেন শেখ সালেহ আল-মাগামসি

বিস্ময়কর! কুবা মসজিদের প্রিয় ইমাম এবার মদিনার মসজিদে নববীতে, সৌদি রাজকীয় আদেশে নিয়োগ পেলেন যিনি

পবিত্র মসজিদে নববীর নতুন ইমাম হিসেবে নিয়োগ পেয়েছেন শেখ সালেহ বিন আওয়াদ আল-মাগামসি। শনিবার (২১ ফেব্রুয়ারি) সৌদি আরবে জারি হওয়া এক রাজকীয় আদেশে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি গেজেট।

১৯৬৩ সালে পবিত্র মদিনা নগরীতে জন্মগ্রহণ করেন শেখ সালেহ আল-মাগামসি। বিদ্বৎপূর্ণ পরিবেশে বেড়ে ওঠায় অল্প বয়স থেকেই তিনি ইসলামী শিক্ষায় মনোনিবেশ করেন। পরবর্তীতে কুরআনের তাফসিরে বিশেষজ্ঞতা অর্জন করে তিনি ইসলামী জগতে সুপরিচিত আলেম হিসেবে পরিচিতি লাভ করেন।

দীর্ঘদিন ধরে তিনি মসজিদে কুবার ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। পবিত্র কুরআনের ব্যাখ্যায় তার শান্ত, সাবলীল ও প্রাঞ্জল উপস্থাপনা বিশেষভাবে প্রশংসিত। ধর্মীয় বিষয়কে সমসাময়িক প্রেক্ষাপটের সঙ্গে যুক্ত করে ব্যাখ্যা দেওয়ার জন্যও তিনি সুপরিচিত।

সৌদি আরবের ভেতরে ও বাইরে তার ব্যাপক পরিচিতি রয়েছে। তিনি অসংখ্য ধর্মীয় অনুষ্ঠান উপস্থাপনা করেছেন এবং কুরআন চিন্তন, সীরাতুন্নবী (সা.) ও ইসলামি মূল্যবোধ নিয়ে বক্তৃতা দিয়েছেন।

এছাড়া বিভিন্ন ইসলামি সম্মেলন ও সেমিনারে অংশ নিয়ে তিনি বুদ্ধিবৃত্তিক ও ধর্মীয় বিষয়াবলি নিয়ে বক্তব্য রেখেছেন। এসব বক্তব্যে তিনি সংযম ও ভারসাম্যের ওপর গুরুত্বারোপ করেছেন। জ্ঞানগভীরতা বজায় রেখে সহজ ভাষায় ইসলামি জ্ঞান উপস্থাপনের জন্য তিনি বিশেষভাবে সমাদৃত।

শেখ সালেহ আল-মাগামসির এই নিয়োগকে সৌদি আরবের ধর্মীয় নেতৃত্বে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। মসজিদে নববীতে তার ইমামতি শিগগিরই শুরু হবে বলে জানা গেছে।