ঢাকা, শনিবার, জুন ৬, ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
Logo
logo

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের বিশাল সিরিজ! বিশ্বকাপের মাঝেই ফাঁস হলো টেস্ট-ওয়ানডে-টি২০ সূচি, উত্তেজনা তু


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:০২ পিএম

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের বিশাল সিরিজ! বিশ্বকাপের মাঝেই ফাঁস হলো টেস্ট-ওয়ানডে-টি২০ সূচি, উত্তেজনা তু

বিশ্বকাপের মাঝপথেই বাংলাদেশ ক্রিকেট ফ্যানদের জন্য বড় খবর! দক্ষিণ আফ্রিকা নিজেদের ২০২৬-২৭ হোম সিজনের পুরো সূচি প্রকাশ করেছে, আর সেখানে বাংলাদেশের সিরিজের বিস্তারিত তারিখ-ভেন্যু সব ফাঁস হয়ে গেছে।
২০২৬ সালের শেষ দিকে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে টাইগাররা। সিরিজে থাকবে ২ টেস্ট, ৩ ওয়ানডে আর ৩ টি-টোয়েন্টি। শুরু হবে টেস্ট দিয়ে। প্রথম টেস্ট জোহানেসবার্গের ডিপি ওয়ার্ল্ড ওয়ান্ডারার্স স্টেডিয়ামে ১৫-১৯ নভেম্বর, আর দ্বিতীয় টেস্ট সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে ২৩-২৭ নভেম্বর।
এরপর ওয়ানডে সিরিজ। প্রথম ওয়ানডে ১ ডিসেম্বর ইস্ট লন্ডনের বাফেলো পার্কে, দ্বিতীয়টা ৪ ডিসেম্বর গকেবেরহার ডাফাবেট সেন্ট জর্জেস পার্কে, আর তৃতীয় ওয়ানডে ৭ ডিসেম্বর কেপটাউনের ওয়ার্ল্ড স্পোর্টস বেটিং নিউল্যান্ডসে।
সিরিজের শেষে টি-টোয়েন্টি। প্রথম টি-টোয়েন্টি ১০ ডিসেম্বর কিম্বার্লিতে, দ্বিতীয়টা ১২ ডিসেম্বর বেনোনিতে, আর তৃতীয়টা ১৩ ডিসেম্বর সেঞ্চুরিয়নে।
এর আগে ২০২২ সালে দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে দারুণ জয় পেয়েছিল বাংলাদেশ। এবারও টাইগাররা সেই মেমরি ফিরিয়ে আনতে চাইবে।
একনজরে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরের সূচি:

১৫-১৯ নভেম্বর: ১ম টেস্ট, জোহানেসবার্গ (ওয়ান্ডারার্স)
২৩-২৭ নভেম্বর: ২য় টেস্ট, সেঞ্চুরিয়ন (সুপারস্পোর্ট পার্ক)
১ ডিসেম্বর: ১ম ওয়ানডে, ইস্ট লন্ডন (বাফেলো পার্ক)
৪ ডিসেম্বর: ২য় ওয়ানডে, গকেবেরহা (সেন্ট জর্জেস পার্ক)
৭ ডিসেম্বর: ৩য় ওয়ানডে, কেপটাউন (নিউল্যান্ডস)
১০ ডিসেম্বর: ১ম টি-টোয়েন্টি, কিম্বার্লি
১২ ডিসেম্বর: ২য় টি-টোয়েন্টি, বেনোনি
১৩ ডিসেম্বর: ৩য় টি-টোয়েন্টি, সেঞ্চুরিয়ন