ঢাকা, শনিবার, মার্চ ২১, ২০২৬ | ৭ চৈত্র ১৪৩২
Logo
logo

সবাই ভাবলেন ফিরে এলেন বার্সায়, কিন্তু যা ঘটলো তা শুনলে চমকে যাবেন! বিশ্বকাপের পর মরক্কোর দায়িত্ব নিতে পারেন জাভি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:০২ পিএম

সবাই ভাবলেন ফিরে এলেন বার্সায়, কিন্তু যা ঘটলো তা শুনলে চমকে যাবেন! বিশ্বকাপের পর মরক্কোর দায়িত্ব নিতে পারেন জাভি

বার্সেলোনা ছাড়ার পর থেকেই কোচিংয়ে ফেরার অপেক্ষায় আছেন জাভি হার্নান্দেজ। সম্প্রতি মরক্কো জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছেন সাবেক স্প্যানিশ মিডফিল্ডার। কিন্তু কেন?

গত ডিসেম্বরে আফ্রিকা কাপ অফ নেশনস (আফকন) ফাইনালে সেনেগালের কাছে হারের পর বর্তমান কোচ ওয়ালিদ রেগরাগুই নিজেই দায়িত্ব ছাড়ার ইচ্ছা প্রকাশ করেন। তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছে মরক্কো ফুটবল ফেডারেশন।

২০২৬ বিশ্বকাপ সামনে রেখে এখন দল গোছাতে চায় মরক্কো। ১২ জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া বিশ্বকাপে ব্রাজিল, স্কটল্যান্ড ও হাইতির সঙ্গে একই গ্রুপে রয়েছে উত্তর আফ্রিকার দেশটি।

কাতালোনিয়া ভিত্তিক সরকারি চ্যানেল ই-স্পোর্টস এর খবর, বিশ্বকাপের আগে স্বল্প সময়ের জন্য পাওয়ায় প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছেন জাভি। তবে বিশ্বকাপের পর দায়িত্ব নেওয়ার বিষয়টি পুনরায় বিবেচনা করার কথা জানিয়েছেন তিনি।

২০২১ সালে বার্সেলোনার দায়িত্ব নেওয়া জাভি ২০২২-২৩ মৌসুমে লা লিগা শিরোপা জেতান। তাঁর অধীনে মূল দলে সুযোগ পায় লামিনে ইয়ামালসহ একাধিক তরুণ ফুটবলার। তবে ২০২৩-২৪ মৌসুমে দ্বিতীয় হওয়ার পর তাকে বিদায় জানায় কাতালান ক্লাবটি।