ঢাকা, বুধবার, মার্চ ৪, ২০২৬ | ২০ ফাল্গুন ১৪৩২
Logo
logo

“হিজবুল্লাহ স্বীকার করল লেবানন থেকে ইসরায়েলের ওপর রকেট হামলা, উত্তপ্ত মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি”


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০২ মার্চ, ২০২৬, ০৩:০৩ পিএম

“হিজবুল্লাহ স্বীকার করল লেবানন থেকে ইসরায়েলের ওপর রকেট হামলা, উত্তপ্ত মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি”

লেবাননের সশস্ত্র ইসলামি রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহ রকেট হামলার দায় স্বীকার করেছে। গোষ্ঠীটির বিবৃতিতে বলা হয়েছে, লেবাননের জনগণ এবং হিজবুল্লাহর নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ইসরায়েলি আগ্রাসনের জবাব দেয়ার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, “ইসরায়েলি আগ্রাসন থেকে লেবাননের জনগণ ও হিজবুল্লার নেতাকর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে আমরা এই হামলা চালিয়েছি। প্রতিরোধী শক্তির নেতৃত্ব সবসময় শিখিয়েছে যে, অব্যাহত ইসরায়েলি আগ্রাসন এবং আমাদের নেতা-কর্মী ও সমর্থকদের হত্যার চেষ্টা থেকে নিজেদের রক্ষা করার অধিকার আমাদের আছে। যথাযথ সময়ে আমরা সেই অধিকার প্রয়োগ করেছি।”

বাংলাদেশ সময় সোমবার ভোরে লেবানন থেকে উত্তর ইসরায়েলের বন্দরনগরী হাইফা এবং আশপাশের এলাকায় রকেট ছোড়া হয়। হামলার পরই ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো হিজবুল্লাকে দায়ী করে সংবাদ প্রকাশ করে।

উল্লেখযোগ্য, ২০২৪ সালের নভেম্বরে যুদ্ধবিরতির পর এটি প্রথমবার লেবানন থেকে ইসরায়েলের দিকে রকেট ছোড়া হলো। লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম এই হামলাকে ‘দায়িত্বহীন’ আখ্যায়িত করে কঠোর নিন্দা জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, এই ধরনের হামলা লেবানন এবং দেশটির সাধারণ জনগণের নিরাপত্তাকে আরও ঝুঁকিপূর্ণ অবস্থায় ফেলেছে।

হিজবুল্লাহর এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে এবং সাম্প্রতিক সময়ে ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাতের মধ্যে নতুন মাত্রা যোগ করেছে।