ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬ | ৮ বৈশাখ ১৪৩৩
Logo
logo

বড় ধাক্কা! বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র, কার্যকর আজ থেকেই


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০২ মার্চ, ২০২৬, ০৭:০৩ পিএম

বড় ধাক্কা! বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র, কার্যকর আজ থেকেই

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। আজ সোমবার ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

ফেসবুকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ২১ জানুয়ারি থেকে কার্যকরভাবে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বাংলাদেশসহ কিছু দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেওয়া স্থগিত করেছে।

এতে আরও বলা হয়েছে, যেসব দেশের অভিবাসীরা যুক্তরাষ্ট্রের করদাতাদের ব্যয়ে তুলনামূলক বেশি হারে সরকারি সহায়তা নেন, তাঁদের ক্ষেত্রেই এই সিদ্ধান্ত প্রযোজ্য। এই স্থগিতাদেশ ভিজিটর ভিসার জন্য প্রযোজ্য নয়। তবে প্রভাবিত দেশগুলোর নাগরিকেরা অভিবাসী ভিসার আবেদন জমা দিতে পারবেন এবং নির্ধারিত সাক্ষাৎকারে অংশ নিতে পারবেন। পররাষ্ট্র দপ্তর ভিসা সাক্ষাৎকারের সময় নির্ধারণ কার্যক্রম চালিয়ে যাবে।

যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তে বাংলাদেশসহ ৭৫টি দেশের হাজারো সম্ভাব্য অভিবাসী ভিসা প্রার্থী এখন শঙ্কার মধ্যে পড়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, এই স্থগিতাদেশ অস্থায়ী নাকি দীর্ঘমেয়াদী, তা এখনও স্পষ্ট নয়।