এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৪ মার্চ, ২০২৬, ১০:০৩ পিএম
ইডেনে সেমি ফাইনালের হাইভোল্টেজ ম্যাচে ১৭০ রানের লক্ষ্য তাড়ায় দক্ষিণ আফ্রিকা প্রোটিয়া বোলারদের ওপর তাণ্ডব চালালেন নিউজিল্যান্ডের দুই ওপেনার—টিম সেইফার্ট ও ফিন অ্যালেন।
যেখানে সেইফার্টকে ফিফটির পর থামানো গেলেও, অ্যালেনকে কোনোভাবেই আটকানো যায়নি। মাত্র ৩৩ বল খেলে অপরাজিত সেঞ্চুরি করেছেন অ্যালেন। এটি হলো দুটি টেস্ট খেলুড়ে দেশের মধ্যে কোনো টি-টোয়েন্টি ম্যাচে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।
অ্যালেনের এই অসাধারণ ইনিংসে দক্ষিণ আফ্রিকা উড়ে গেছে, আর কিউইদের ফাইনালের টিকিট নিশ্চিত হয়েছে।
ইডেনে টস হেরে আগে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৯ রান করেছে। দলের হয়ে সর্বোচ্চ জানসেন অপরাজিত ৫৫ রান করেছেন।
জবাবে নিউজিল্যান্ড মাত্র ১২ ওভার ৫ বল খেলে একটি উইকেট হারিয়ে জয় নিশ্চিত করেছে।