ঢাকা, বুধবার, মার্চ ১১, ২০২৬ | ২৭ ফাল্গুন ১৪৩২
Logo
logo

চাকরি পেতে বড় সুযোগ! প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ, জানুন আবেদন করার পুরো নিয়ম


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৫ মার্চ, ২০২৬, ০২:০৩ পিএম

চাকরি পেতে বড় সুযোগ! প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ, জানুন আবেদন করার পুরো নিয়ম

সরকারি চাকরি প্রত্যাশীদের জন্য সুখবর। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) একটি প্রকল্পে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

এই নিয়োগ দেওয়া হবে ‘ড্রাফটসম্যান’ পদে। আগ্রহী প্রার্থীরা ১৬ মার্চ ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন করতে নির্ধারিত ১০০ টাকা ফি জমা দিতে হবে।

কোন প্রকল্পে নিয়োগ

এই নিয়োগ দেওয়া হবে পটুয়াখালী ইপিজেড স্থাপন প্রকল্পে।

প্রতিষ্ঠান: প্রধানমন্ত্রীর কার্যালয়

কর্তৃপক্ষ: বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)

পদ: ড্রাফটসম্যান

গ্রেড: ১৪

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

আবেদন করতে হলে প্রার্থীর থাকতে হবে—

ডিপ্লোমা ইন আর্কিটেকচার

কমপক্ষে ১ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা

চাকরির ধরন ও কর্মস্থল

চাকরির ধরন: অস্থায়ী

প্রার্থী: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন

কর্মস্থল: ঢাকা

যেভাবে আবেদন করবেন

আগ্রহীরা বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) থেকে নির্ধারিত আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন।

এরপর আবেদনপত্র পূরণ করে পাঠাতে হবে এই ঠিকানায়—

প্রকল্প পরিচালক
পটুয়াখালী ইপিজেড প্রকল্প
বেপজা কমপ্লেক্স, লেভেল-২
বাড়ি নং- ১৯/ডি, রোড নং- ০৬
ধানমন্ডি, ঢাকা-১২০৫

খামের ওপর অবশ্যই পদের নাম এবং নিজ জেলার নাম উল্লেখ করতে হবে। আবেদনপত্র ডাকযোগে অথবা সরাসরি জমা দেওয়া যাবে।

আবেদন ফি কত

আবেদন করতে হলে বেপজা-এর অনুকূলে ১০০ টাকার ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডার করতে হবে।

এই ফি অফেরতযোগ্য এবং আবেদনপত্রের সঙ্গে টাকা জমার রশিদ সংযুক্ত করা বাধ্যতামূলক।

আবেদনের শেষ সময়

এই পদে আবেদন করার শেষ তারিখ ১৬ মার্চ ২০২৬। নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।